24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

মোবাইল সিম থেকেই দেশের তথ্য পাচার? পাক গুপ্তচর সংযোগে ধরা পড়ল দুই যুবক

Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের পিংলা (Pingla) থেকে পাকিস্তানি গুপ্তচর (Pakistani spy) চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের নাম গৌতম খাড়া ও শেখ মুরসালিন। তদন্তে জানা গিয়েছে, গৌতম মোবাইল সিম কার্ড বিক্রির কাজ করতেন এবং সেই সূত্রেই এই চক্রের সঙ্গে যুক্ত হন।

পুলিশ সূত্রে খবর, কোনও গ্রাহক মোবাইলের দোকানে সিম কার্ড নেওয়ার জন্য নিজের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি জমা দিলে, সেই একই নথি ব্যবহার করে আরও একটি সিম তোলা হত গোপনে। অভিযোগ, সেই অতিরিক্ত সিম শেখ মুরসালিনের মাধ্যমে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর হ্যান্ডলারদের কাছে পৌঁছে যেত।

তদন্তকারীদের দাবি, ওই ভারতীয় সিম ব্যবহার করেই পাকিস্তানে বসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হত। এরপর সেই নম্বরের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ তথ্য আদানপ্রদান ও পাচারের কাজ চলত বলে সন্দেহ পুলিশের। অনেকদিন ধরেই গোটা চক্রের উপর নজর রাখছিল তদন্তকারী সংস্থা। অবশেষে প্রমাণ হাতে পেয়েই দু’জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতদের জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের অনুমান, এই চক্র শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে আরও বহু লোক জড়িত থাকতে পারে। ভিনরাজ্যের কোনও যোগাযোগ রয়েছে কি না, অন্য কোনও সিম বিক্রেতাও এই কাজে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, এই সিম ব্যবহার করে দেশের কোন কোন গুরুত্বপূর্ণ বা সামরিক তথ্য পাকিস্তানে পাচার হয়েছে, সেটাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন