24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

পাটখেতে টাকার পর এবার অস্ত্র ভান্ডার!তৃণমূল নেতার জমি থেকে কী কী উদ্ধার করল পুলিশ?

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: রাজ্যে সরকার বদলের পর একের পর এক তৃণমূল নেতার (TMC Leader) নানা বিতর্ক সামনে আসছে। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া (Baduria)-য় এক তৃণমূল নেতার পাটখেত থেকে বস্তায় ভরা টাকা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার ওই একই জেলায় উদ্ধার হল অস্ত্র (Firearms)-এর ভান্ডার। শুক্রবার মছলন্দপুর (Maslandapur) এলাকায় এক তৃণমূল নেতার জমিতে (Field) তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কেন ওই অস্ত্র সেখানে লুকিয়ে রাখা হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহা এবং তাঁর ভাই সুজিত সাহাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তাঁরা পুলিশ হেফাজতে রয়েছেন। তদন্ত চলাকালীন জেরাতেই পুলিশ এই অস্ত্র মজুতের বিষয়ে তথ্য পায় বলে জানা গিয়েছে।

শুক্রবার বিকেলে গোবরডাঙা থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মছলন্দপুরের শক্তিনগর এলাকায় সুজিত সাহার জমিতে তল্লাশি চালায়। অজিত ও সুজিতকেও সেখানে নিয়ে যাওয়া হয়। চারদিক প্রাচীর ঘেরা এবং আগাছায় ভরা ওই জমির এক কোণে শুকনো ডালপালা দিয়ে কিছু ঢাকা ছিল। সেগুলো সরাতেই দেখা যায়, পলিথিনে মোড়া একটি ব্যাগ মাটির নীচে লুকিয়ে রাখা রয়েছে। ব্যাগ খুলতেই হতবাক হয়ে যান তদন্তকারীরা। তার ভিতর থেকে উদ্ধার হয় তিনটি দোনালা বন্দুক এবং বেশ কিছু কার্তুজ। পুলিশ সব অস্ত্র বাজেয়াপ্ত করেছে। কী উদ্দেশ্যে এই অস্ত্র মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

তল্লাশির সময় অজিত ও সুজিত সাহাকে পুলিশের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁদের মুখে বিশেষ কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে, এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, “প্রায় ১৫ বছর আগে সুজিত সাহা এই জমি কিনেছিলেন। মাঝে মধ্যে এখানে আসতেন। কিন্তু জমির মধ্যে এভাবে অস্ত্র লুকিয়ে রাখা হবে, তা ভাবতেও পারিনি। এলাকায় সবাই ভয় পেত, তাই কেউ কিছু বলতে সাহস করত না।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন