Aaj India Desk, কলকাতা: বর্তমান সময়ে হঠাৎ অসুস্থতা বা বড় কোনও রোগের চিকিৎসা (Treatment) অনেক পরিবারের কাছেই বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা মিললেও, বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ অনেক সময় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এই পরিস্থিতিতে গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে আর্থিক সুরক্ষা দিতে কেন্দ্র সরকার (Central Government) চালু করেছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)।
দেশের বাকি রাজ্যে আগে থেকেই এই প্রকল্প চালু থাকলেও, পশ্চিমবঙ্গে এতদিন তা কার্যকর হয়নি। এবার ১ জুন থেকে রাজ্যেও শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত পরিষেবা। ফলে যোগ্য ব্যক্তিরা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।
কী সুবিধা পাওয়া যাবে?
এই প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়।
কারা এই সুবিধা পাবেন?
কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী—
- যাদের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম
- যারা কাঁচা বাড়ি বা এক কামরার ঘরে থাকেন
- তফশিলি জাতি ও জনজাতিভুক্ত মানুষ
- বিশেষভাবে সক্ষম ব্যক্তি
- ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক
আপনি এই সুবিধা পাবেন কি না তার জানবেন কীভাবে?
আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কি না তা খুব সহজেই যাচাই করা যাবে। এর জন্য—
1. অফিসিয়াল আয়ুষ্মান অ্যাপ বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY) পোর্টালে যান
2. মোবাইল নম্বর ও OTP দিয়ে লগ ইন করুন
3. তারপর রেশন কার্ড নম্বর বা নিজের নাম দিয়ে সার্চ করুন। তালিকায় নাম থাকলে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন।
আবেদন করতে কী কী নথি লাগবে?
- আধার কার্ড
- রেশন কার্ড
- পাসপোর্ট সাইজ ছবি
কীভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন
- যাঁরা এই প্রকল্পের জন্য যোগ্য, তাঁরা আয়ুষ্মান অ্যাপ অথবা সেতু পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।
- সেখানে ই-কেওয়াইসি (e-KYC) সম্পূর্ণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সব তথ্য সঠিক থাকলে আবেদন গ্রহণ করা হবে।
অফলাইনে আবেদন
- এছাড়াও কাছাকাছি কোনও আয়ুষ্মান তালিকাভুক্ত হাসপাতাল বা কমন সার্ভিস সেন্টার (CSC)-এ গিয়েও আবেদন করা যাবে।
- সঙ্গে রাখতে হবে আধার কার্ড ও রেশন কার্ড। সেখানে বায়োমেট্রিক বা OTP যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি করা হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। অনুমোদনের পর সহজেই অ্যাপ বা পোর্টাল থেকে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে।


