32 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

কোটি কোটি টাকায় ভরা বস্তা উদ্ধার, রাতভর চলল নোট গণনা

Aaj lndia Desk উত্তর ২৪ পরগনার: বাদুড়িয়ায়(Baduria) যেন বাস্তবের মধ্যেই তৈরি হল একেবারে সিনেমার দৃশ্য! পাটক্ষেতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের হাতে উঠে এল বস্তাভর্তি কোটি কোটি টাকা। আর সেই টাকা গুনতে গিয়েই কার্যত হিমশিম খেলেন পুলিশ আধিকারিকরা। রাতভর চলল নোট গোনার ম্যারাথন অভিযান।

ঘটনার সূত্রপাত বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যের গ্রেফতারিকে ঘিরে। প্রথমে তাঁর দেখানো জায়গা থেকে উদ্ধার হয় প্রায় ৮০ লক্ষ টাকা। কিন্তু সেখানেই শেষ নয়! এরপর পুলিশ পাটক্ষেতে আরও তল্লাশি চালাতেই মাটি খুঁড়ে বেরিয়ে আসে একের পর এক টাকার বস্তা। শেষে হিসাব কষে জানা যায়, মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা।

স্থানীয়দের কথায়, “এতদিন শুনতাম পাটক্ষেতে পাট হয়, এবার দেখলাম টাকাও ফলে!” কেউ আবার মজা করে বলছেন,”এটা পাটক্ষেত নয়, একেবারে ATM ক্ষেত!” রাতভর নোট গুনতে গুনতে নাকি ক্লান্ত হয়ে পড়েন আধিকারিকরাও।এমনকি এলাকায় রসিকতা শুরু হয়েছে “নোট গোনার জন্য আলাদা শিফট চালু করতে হবে!”

যদিও এই বিপুল নগদ উদ্ধারের ঘটনায় ঘিরে রাজ্যে রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে ,তবে সাধারণ মানুষের বক্তব্য, “এত টাকা পাটক্ষেতে লুকিয়ে রাখা হয়েছিল, এটা ভাবলেও অবাক লাগছে!”

সব মিলিয়ে বাদুড়িয়ার এই টাকার পাটক্ষেত এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। কেউ বলছেন দুর্নীতির পাহাড়, আবার কেউ বলছেন “পাটগাছের আড়ালে লুকিয়ে ছিল কুবেরের ভাণ্ডার!”

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন