27 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

ফের DA নিয়ে প্রশ্ন, বকেয়া মেটানো হবে কবে ?

Aaj India Desk, কলকাতা : দীর্ঘদিন থেকেই DA নিয়ে ভুগছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। যথাযথ সময়ে DA না পাওয়ার পর ক্রমশ ক্ষোভ বেড়েছিল সরকারি কর্মীদের মধ্যে। নির্বাচনের আগেই এই নিয়ে উত্তাল ছিল রাজ্য। তবে নির্বাচনে সরকার পরিবর্তন হওয়ার পর মহার্ঘ ভাতা (DA) বকেয়া মামলায় আজ ফের কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। রাজ্যে সরকার পরিবর্তনের পর বকেয়া DA মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে, তা জানতে নতুন রাজ্য সরকারের কাছে ‘স্ট্যাটাস রিপোর্ট’ চাইলো দেশের শীর্ষ আদালত। বুধবার মামলার শুনানিতে এই নির্দেশ দেয় বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ।

জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ফের শুনানি

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মামলার পরবর্তী শুনানি হবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে। তার আগে রাজ্য সরকারকে আদালতে জানাতে হবে, DA বকেয়া মেটাতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাতে কতটা অগ্রগতি হয়েছে।

আদালতে মামলাকারী পক্ষের তরফে জানানো হয়, সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের দিন ঠিক হয়েছে। সেই বৈঠকে DA সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই কারণেই কিছুটা সময় চাওয়া হয় আদালতের কাছে।

সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক প্রথমে মে মাসের শেষ দিকে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ জুন করা হয়েছে।

কবে থেকে চলছে এই মামলা ? 

উল্লেখ্য, এই মামলার শুরু কলকাতা হাই কোর্টে। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে DA ও বকেয়া অর্থ প্রদানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। তারা কেন্দ্রীয় হারে DA এবং পুরনো বকেয়া পরিশোধের দাবিতে আদালতের দ্বারস্থ হন। পরে মামলাটি সুপ্রিম কোর্টে ওঠে।

এর আগে তৃণমূল সরকারের আমলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া DA-র অন্তত ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে। পাশাপাশি বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধের কথাও বলা হয়েছিল। সেই প্রক্রিয়া দেখভালের জন্য একটি কমিটিও গঠন করা হয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন