32 C
Kolkata
Wednesday, May 27, 2026
spot_img

বাজেটের আগেই শুভেন্দুর ‘ক্লোজড ডোর’ বৈঠক! কী নিয়ে চলল আলোচনা ?

Aaj India Desk, কলকাতা : মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম লোক ভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার দুপুরের কিছু আগে তাঁর গাড়ি লোক ভবনে পৌঁছয়। সেখানে রাজ্যপাল তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে দু’জনের মধ্যে কিছু সময় একান্ত বৈঠক হয়।

বৈঠকে কী কী আলোচনা হয়েছে?

কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়নি। তবে আগামী মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার কথা। ফলে বাজেট অধিবেশনের আগে এই বৈঠকে প্রশাসনিক ও সাংবিধানিক দিক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তার মধ্যে থাকতে পারে –

  • আগামী মাসের রাজ্য বাজেট অধিবেশন
  • বাজেট পেশের আগে রাজ্যপালের সাংবিধানিক ভূমিকা
  • সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ
  • নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান
  • চলতি জনকল্যাণমূলক প্রকল্পগুলির অগ্রগতি
  • নতুন সরকারের প্রশাসনিক রূপরেখা
  • বিভিন্ন দপ্তরের কাজের গতি ও সমন্বয়
  • আইনশৃঙ্খলা ও প্রশাসনিক প্রস্তুতি সংক্রান্ত বিষয়

কেনো গুরুত্বপূর্ন এই বৈঠক ? 

নতুন সরকার গঠনের পর প্রশাসনিক ও সাংবিধানিক সম্পর্কের দিক থেকে এটি ছিল রাজ্যপাল রবির সাথে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সাংবিধানিক প্রথা অনুযায়ী বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই সময় সরকার ও রাজভবনের মধ্যে সম্পর্ক মসৃণ হবে কিনা তা এই বৈঠকের উপরই নির্ভর করছে। বিরোধীদের নজরও এখন নতুন সরকারের প্রশাসনিক পদক্ষেপের দিকে। ফলে এই বৈঠককে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবে নয়, বরং আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক রূপরেখার সূচক হিসেবেও দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন