35 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

২৪ ঘণ্টার মধ্যে নতুন ধাক্কা! ফের মহার্ঘ CNG!

Aaj India Desk, নয়া দিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে সোমবারই বাড়ানো হয়েছিল পেট্রোল ও ডিজেলের দাম। ২৪ ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির জেরে বাড়ল CNG গ্যাসের দাম। মঙ্গলবার কেজিপ্রতি সিএনজির দাম ২ টাকা বাড়ানো হয়েছে। গত ১১ দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার দাম বাড়ল সিএনজির।

নতুন দাম কত ? 

  • দিল্লি : ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL)-এর নতুন সংশোধিত দরে দিল্লিতে সিএনজির দাম বেড়ে হয়েছে কেজিপ্রতি ৮৩.০৯ টাকা। আগে সেই দাম ছিল ৮১.০৯ টাকা।
  • কলকাতা : বর্তমানে কলকাতায় সিএনজির দাম কেজি প্রতি ৯৩.৫০ টাকা। জেলার ভিত্তিতে দামে সামান্য তারতম্য রয়েছে। হাওড়ায় প্রায় ৯৩ টাকা প্রতি কেজি ও হুগলিতে প্রায় ৯৪ টাকা প্রতি কেজি।
  • মুম্বই : নতুন দাম অনুযায়ী CNG এর দাম মুম্বইতে ৮১ টাকা প্রতি কেজি।
  • চেন্নাই : বর্তমানে চেন্নাইয়ে CNG এর দাম ৯১.৫০ টাকা প্রতি কেজি।

কেন বাড়ছে জ্বালানির দাম?

পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী সংঘাত এবং মার্কিন-ইরান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের জ্বালানি বাজারে। ক্রমাগত জ্বালানির দাম বৃদ্ধির জেরে এবার এলপিজি এবং পিএনজি গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বাড়তে পারে অটো ও গণপরিবহণের ভাড়া?

ক্রমাগত সিএনজির দাম বৃদ্ধির ফলে ফের অটো, ট্যাক্সি এবং CNG-চালিত গণপরিবহণের ভাড়া বাড়তে পারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় চালকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে গত ১১ দিনে একাধিকবার সিএনজির দাম বাড়ায় দৈনিক খরচ অনেকটাই বেড়েছে।

একদিকে যেমন পকেটের চাপ নিয়ে চিন্তিত সাধারণ মধ্যবিত্ত, তেমনই সিএনজির লাগাতার মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন অটোচালকেরাও। তাঁদের একাংশের দাবি, জ্বালানির খরচ বাড়লেও সেই অনুযায়ী ভাড়া বাড়ানো সহজ নয়। কারণ ভাড়া বেশি হলে বহু যাত্রী অটো এড়িয়ে বাস বা অন্য পরিবহণের দিকে ঝুঁকতে পারেন। এতে দৈনিক রোজগার কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে পরিবহণ খরচ বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও তার প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন