32 C
Kolkata
Monday, May 25, 2026
spot_img

৬ মাসও হলো না, হাওয়ায় দুলছে মূর্তি! কি করলেন স্থানীয়রা ? 

Aaj India desk,কলকাতা: কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির G.O.A.T ট্যুর নিয়ে উন্মাদনা যেমন চরমে ছিল, তেমনই একরাশ বিশৃঙ্খলা ও বিতর্ক দিয়ে তা শেষ হয়েছিল। এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত। বিতর্ক হয়েছিল লেক টাউনে লিওনেল মেসির মূর্তি (lionel messi statue) ঘিরেও, যেটার উদ্বোধন করেছিলেন মেসি স্বয়ং। মূর্তিটি মূলত ফাইবারগ্লাস এবং হালকা লোহার কাঠামোর ওপর তৈরি। কিন্তু সেই মূর্তির সাথে মেসির মুখের মিল ছিল সামান্যই। ঘটনার কয়েক মাস পর আবার আলোচনায় উঠে এসেছে এই মূর্তি।

মূর্তি ঘিরে আবার কি বিতর্ক হলো? 

গত কয়েকদিন ধরে কলকাতা ও আশেপাশের এলাকায় বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে। আর এই হওয়াতেই মেসির (lionel messi statue) এই বিশাল মূর্তিটি বিপজ্জনকভাবে এদিক-ওদিক দুলতে শুরু করেছিল। ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের দাবি, তীব্র হাওয়ায় যেভাবে এটি দুলছে, তাতে যেকোনো মুহূর্তে এটি ভেঙে মূল রাস্তার ওপর বা পথচারীদের মাথায় পড়ে বড়সড় প্রাণহানি ঘটতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় বাসিন্দারা সরাসরি লেকটাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রশাসন কি সিদ্ধান্ত নিল? 

অভিযোগ পাওয়ার পর লেকটাউন থানার পুলিশ এবং পূর্ত দপ্তরের (PWD) ইঞ্জিনিয়াররা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে জানান যে মূর্তিটির (lionel messi statue) ফাউন্ডেশন বোল্ট’-এ গোলমাল রয়েছে। এটিকে ভেঙে ফেলতে হবে। ইঞ্জিনিয়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করে জনগণের নিরাপত্তার স্বার্থে প্রশাসন লিওনেল মেসির এই মূর্তিকে ভেঙে ফেলা বা দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব ঠিক থাকলে আজ সোমবার রাতের মধ্যেই পুলিশি পাহারায় মূর্তি সরানোর কাজ শুরু হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন