Aaj India Desk, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষের জন্য বড় সুখবর। এবার রাজ্যেও চালু হতে চলেছে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana)। শনিবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, আগামী জুলাই মাস থেকেই বাংলায় এই প্রকল্পের সুবিধা মিলবে। কেন্দ্র ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য ৯৭৬ কোটি টাকা অনুমোদন করেছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম ধাপে প্রায় ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন। যারা এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তারাও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। জুলাই মাস থেকেই রাজ্যের মানুষের হাতে তুলে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড।
মূলত, আয়ুষ্মান ভারত হল কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প। ২০১৮ সাল থেকে এই প্রকল্পটি শুরু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচের সুবিধা পাওয়া যায়। মূলত গরিব ও নিম্ন আয়ের পরিবারের জন্য এই পরিষেবা চালু করা হয়েছিল।
কারা এই সুবিধা পাবেন?
• যেসব পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম।
• যারা এক কামরার ঘর বা কাঁচা বাড়িতে থাকেন।
• তফশিলি জাতি ও জনজাতি (SC/ST) পরিবার এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা।
• ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা। তাঁদের ক্ষেত্রে আয়ের কোনও বাধ্যবাধকতা নেই।
কারা এই সুবিধা পাবেন না?
• যাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি।
• যাদের নামে বাইক বা গাড়ি রয়েছে।
• যেসব পরিবারের মাছ ধরার নৌকা আছে।


