Aaj India Desk,কলকাতা: রাজ্যে সার্ভাইক্যাল ক্যানসার (Cervical Cancer) প্রতিরোধে বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী ৩০ মে থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে সার্ভাইক্যাল ক্যানসারের প্রতিরোধমূলক টিকাকরণ কর্মসূচি।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পরিচালিত এই বিশেষ স্বাস্থ্য প্রকল্পের আওতায় রাজ্যের ৭ লক্ষেরও বেশি নাবালিকাকে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)র দাবি, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই কর্মসূচি চালু করা হচ্ছে। বিশেষ করে কম বয়স থেকেই যাতে সার্ভাইক্যাল ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকি কমানো যায়, সেই লক্ষ্যেই এই টিকাকরণ কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র।
অনেকের মতে সময়মতো HPV ভ্যাকসিন নেওয়া গেলে ভবিষ্যতে সার্ভাইক্যাল ক্যানসারের আশঙ্কা অনেকটাই কমে যাবে । প্রয়োজনের রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র, স্কুল এবং নির্দিষ্ট ক্যাম্পের মাধ্যমে এই টিকাকরণ প্রক্রিয়া চালানো হতে পারে বলেও সূত্রের খবর। নির্দিষ্ট বয়সের কিশোরীদের এই ডোজ দেওয়া হবে।
বিজেপির দাবি, মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের গুরুত্বের সাথে নজর দিচ্ছেন। যদিও বিষয়টি নিয়ে এখনও রাজ্য সরকারের তরফে প্রতিক্রিয়া মেলেনি।চিকিৎসকদের অনেকে বলছেন, সার্ভাইক্যাল ক্যানসার মহিলাদের জন্য অন্যতম আশঙ্কাজনক ক্যানসার হলেও সচেতনতা এবং টিকাকরণের মাধ্যমে তা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই এই উদ্যোগ এ ভবিষ্যতে বহু কিশোরীর জীবন সুরক্ষিত হবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সব মিলিয়ে, ৩০ মে থেকে শুরু হতে চলা এই কর্মসূচিকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।


