33 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

৩৮% DA কার্যকর অক্টোবর থেকে! বছরে প্রায় ১ লক্ষ টাকা বেশি পাবেন কারা?

কলকাতা: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই ঘোষণার ফলে কর্মরত সরকারি কর্মচারী থেকে অবসরপ্রাপ্ত পেনশনভোগী সকলেই লক্ষ্মীলাভের আশায় দিন গুনছেন। মমতা জমানায় যে ‘হকের পাওনার’ জন্য পথে পর্যন্ত নামতে হয়েছিল, রাজ্যের নতুন সরকার প্রপ্তহম বাজেটেই তাঁদের সেই আশা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন সংশোধনের ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট DA বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন হার কার্যকর হবে। ফলে অক্টোবর মাস থেকেই বর্ধিত বেতন ও পেনশন পেতে শুরু করবেন উপভোক্তারা।

একনজরে দেখে নিন বেতন বৃদ্ধির অঙ্ক

বেতন বৃদ্ধির অঙ্কও যথেষ্ট উল্লেখযোগ্য। উদাহরণ হিসেবে ধরা যাক, কোনও কর্মীর মূল বেতন (বেসিক পে) ৪০ হাজার টাকা। নতুন DA হারে তিনি প্রতি মাসে প্রায় ৮ হাজার টাকা অতিরিক্ত পাবেন। অর্থাৎ বছরে প্রায় ৯৬ হাজার টাকা বাড়তি আয় হবে তাঁর। একইভাবে, ২০ হাজার টাকা বেসিক বেতন হলে মাসে প্রায় ৭ হাজার ৬০০ টাকা এবং ৩০ হাজার টাকা বেসিক বেতন হলে প্রায় ১১ হাজার ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পেনশনভোগীরাও এই সুবিধার আওতায় আসবেন। তাঁদের ক্ষেত্রেও মূল পেনশনের উপর নতুন DA হার অনুযায়ী অতিরিক্ত অর্থ যোগ হবে। ফলে দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে অপেক্ষার অবসান ঘটল বলেই মনে করছেন কর্মচারী সংগঠনের একাংশ।

বাজেটে DA বৃদ্ধির ঘোষণার পর সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে। অনেকের মতে, মূল্যবৃদ্ধির বাজারে এই অতিরিক্ত অর্থ সংসারের খরচ সামলাতে বড় সহায়তা করবে। এখন সকলের নজর ১ অক্টোবরের দিকে, যখন নতুন DA কার্যকর হয়ে বেতন ও পেনশনের অঙ্কে তার বাস্তব প্রভাব দেখা যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন