28.5 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

লরির গোপন চেম্বার থেকে উদ্ধার ৩২২ কেজি গাঁজা! গ্রেপ্তার ৭!

Aaj India Desk, পুরুলিয়া: পুরুলিয়া জেলার গোবিন্দপুর-বালাসোর জাতীয় সড়ক ১৮-র বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে গভীর রাতে অভিযান চালিয়ে একটি লরির গোপন চেম্বার থেকে প্রায় ৩২২ কেজি গাঁজা (Drug Smuggling) উদ্ধার করেছে পুরুলিয়া জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য এক কোটিরও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনায় তিনটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে এবং আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। একটি লরির সামনে ও পিছনে দুটি ছোট গাড়ি নিরাপত্তারক্ষীর মতো চলছিল। সন্দেহের ভিত্তিতে তিনটি গাড়িকেই আটক করে তল্লাশি শুরু হয়। লরির নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন চেম্বারে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। স্থানীয় এক মেকানিকের সহায়তায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সেই চেম্বার খোলা হয়। ভিতর থেকে একের পর এক ছোট প্যাকেট উদ্ধার হয়। পরে জাতীয় সড়কেই বৈদ্যুতিক ওজন মেশিন এনে মাপলে মোট ৩২২ কেজি গাঁজা পাওয়া যায়। (Drug Smuggling)

পুলিশের দাবি, ধৃতদের মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের, একজন ওডিশার এবং তিনজন বিহারের বাসিন্দা। ধৃতদের নাম রাজু পাল, জীবন দে, উত্তমকুমার সিনহা, কালিয়া লঙ্কা, দীপককুমার সিং, অজিতকুমার সিং এবং রঞ্জিতকুমার প্রসাদ। তাঁদের বয়স ৩২ থেকে ৪৮ বছরের মধ্যে। (Drug Smuggling)

পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই আন্তঃরাজ্য চক্রের সঙ্গে অন্য কোনও রাজ্যের ব্যক্তি বা গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

এই অভিযানের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যম X-এ পুরুলিয়া জেলা পুলিশকে অভিনন্দন জানান। তিনি লেখেন, গত কয়েক দিনের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং পাচার রুখে দেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ দলকে অভিনন্দন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন