34.4 C
Kolkata
Friday, July 3, 2026
spot_img

একুশের মঞ্চ এবার আদালতে! মমতার হয়ে লড়বেন কল্যাণ, কিন্তু অভিষেক?

কলকাতা: একুশের জুলাইয়ের সমাবেশ ঘিরে এবার বড় আইনি চাপে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা আটকে সমাবেশ করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে হলফনামা তলব করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যে মমতা ও অভিষেককে (Abhishek Banerjee) হলফনামা জমা দিতে হবে। এরপর দুই সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করা যাবে। মামলার পরবর্তী শুনানি ১৭ আগস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে শুক্রবার হাইকোর্টে শুনানিতে উপস্থিত হয়েছে বর্ষীয়ান আইনজীবী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কয়েক দশকের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানিয়ে দেন, তিনি মমতার হয়ে লড়বেন।

তবে আদালত জানতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কে মামলা লড়বেন? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কিছুটা ইতস্তত করেন কল্যাণ। তখন আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনে অভিষেকের বিরুদ্ধে আলাদা করে রুল জারি করতে হতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিধানসভার সই জাল সংক্রান্ত মামলায় তাঁর হয়ে সওয়াল করার দায়িত্ব থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়ে তিনি (Kalyan Banerjee) জানিয়েছিলেন, ভবিষ্যতে আর অভিষেকের হয়ে মামলা লড়বেন না। শুক্রবার আদালতে তাঁর অবস্থান সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন