24 C
Kolkata
Thursday, April 9, 2026
spot_img

‘কালীঘাটে চপ ভাজাবো’ : ক্ষমতায় আসার আগেই শুরু দিলীপের হুমকি !

Aaj India Desk, হাওড়া : হাওড়ার উলুবেড়িয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে সরাসরি সরকারি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোটের আবহে রাজ্য রাজনীতির উত্তপ্ত পরিস্থিতিতে এরকম সরাসরি হুমকিমূলক মন্তব্যে ফের তুঙ্গে বিতর্ক।

‘ভবিষ্যৎ খুব খারাপ’

উলুবেড়িয়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে প্রচার সভায় দিলীপ ঘোষ (Dilip Ghosh) স্পষ্ট সরকারি কর্মী ও প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “যাঁরা এখন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমাদের বিরুদ্ধে মামলা করছেন, বিজেপিকে চমকাচ্ছেন, তাঁদের ভবিষ্যৎ খুব খারাপ হবে। বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের নবান্নে না এসে কালীঘাটে চপ ভাজতে হবে।”

দিলীপ ঘোষ অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি আধিকারিক, বিএলও, বিডিও, এসডিও থেকে শুরু করে পুলিশ সুপার, সবাই মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করছেন। তাঁর দাবি, বিজেপি কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হচ্ছে রাজনৈতিক প্রভাবেই। পাশাপাশি তিনি জানান যে ওই আধিকারিকদের চিহ্নিত করে রেখে মনে রাখা হবে। বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রীকে নিশানা

সাথে প্রচার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকেও নিশানা করে দিলীপ ঘোষ বলেন, মানুষ ভুল করে তাঁকে ভোট দিয়েছিল। তাঁর কথায়, “আগে সাদা শাড়ি দেখে ভোট দিয়েছিলেন, এখন সেই শাড়ি কালো হয়ে গেছে।” এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে মহিলারা নিরাপদ নন। একইসঙ্গে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের সার্বিক পরিবর্তন হবে।

সরকারি আধিকারিকদের উদ্দেশে প্রকাশ্যে কঠোর ভাষায় সতর্কবার্তা দেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক শালীনতা ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে। নির্বাচনী মঞ্চ থেকে দিলীপ ঘোষের (Dilip Ghosh) এই ধরনের মন্তব্যকে অনেকেই সরাসরি ‘হুমকি’ হিসেবেই দেখছেন। বিশেষ করে নির্বাচন এখনও সম্পন্ন হয়নি, ক্ষমতার রায়ও আসেনি, তার আগেই এই সুর গণতান্ত্রিক পরিসরে কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন