32 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

“সত্যতা প্রমাণ করুন, আমি পদত্যাগ করব” -তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ CEO-র

Aaj India Desk, কলকাতা: পূর্ব মেদিনীপুরে তিন দিনের সফরকে কেন্দ্র করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)-কে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শাসকদল টিএমসি (TMC) পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হয়। তাদের দাবি, নন্দীগ্রামে গিয়ে বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র ঘনিষ্ঠ এক নেতার সঙ্গে ঘুরতে দেখা গিয়েছে সিইও-কে।

এবার এই অভিযোগের জবাবে সরাসরি মুখ খোলেন মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। শুধু ব্যাখ্যাই নয়, কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “জেলাশাসক আমাকে বিভিন্ন জায়গায় পরিদর্শনে নিয়ে যান। সেখানে প্রায় হাজার খানেক মানুষ ছিলেন। তাদের মধ্যে কে কার ঘনিষ্ঠ, তা কীভাবে বুঝব? যদি প্রমাণ করতে পারেন যে তাঁর সঙ্গে কমিশনের কোনও যোগ রয়েছে, তাহলে আমি পদত্যাগ করব।”

উল্লেখ্য, এই অভিযোগ প্রথম প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি প্রচারসভা থেকে তিনি বলেন, “শুনেছি সিইও নন্দীগ্রামে গিয়েছিলেন এবং বিজেপির লোকেরা তাঁকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন।” এরপর তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে নন্দীগ্রাম সফরের সময় মনোজ আগরওয়ালের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা তপনকুমার মহাপাত্রকে।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর সাংবাদিক বৈঠক করেন চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষ। সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “তপন মহাপাত্রের সঙ্গে সিইও ছিলেন। ওই নেতা বিরোধী দলনেতার ঘনিষ্ঠ বলেই পরিচিত, তাঁর সঙ্গেই নন্দীগ্রামে ঘোরাফেরা করেছেন।”

এরই মধ্যে মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে চিঠি পাঠায় তৃণমূল। তাদের অভিযোগ, সিইও হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে ঘুরে ভোটারদের মতামত নেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি সিইও-কে শোকজ করার দাবিও জানানো হয়েছে।

সব অভিযোগের প্রেক্ষিতে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন মনোজ আগরওয়াল (Manoj Agarwal) এবং প্রমাণের ভিত্তিতে পদত্যাগের চ্যালেঞ্জ জানিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন