29 C
Kolkata
Saturday, April 18, 2026
spot_img

উত্তরবঙ্গ নিয়ে ‘ষড়যন্ত্র’ যোগীর? অভিযোগ না বাস্তব?

শিলিগুড়ি: নির্বাচনী প্রচারে এসে উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ বলে উল্লেখ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adhityanath)। ভুল করে নাকি এর পিছনে আছে গভীর ষড়যন্ত্র? এই প্রশ্নই তুলল তৃণমূল কংগ্রেস।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন যে বিজেপি আসলে বাংলা ভাগ করতে চাইছে। চলতি মাসেই উত্তরবঙ্গে প্রচারে গিয়ে তিনি বলেন, ‘বিহার আর বাংলার কয়েকটি এলাকা নিয়ে আলাদ রাজ্য করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।’ ধর্মতলায় এসআইআরের ধরনামঞ্চ থেকেও একই অভিযোগ করেন। যোগীর (Yogi Adhityanath) মন্তব্যকে নিয়ে সেই অভিযোগকে উসকে দিল তৃণমূল। ভোটপ্রচারে যোগীর (Yogi Adhityanath) সেই মন্তব্যের ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেস লিখেছে, “বাংলাকে আর এক বিহারে পরিণত করার বিজেপির পরিকল্পনা ফাঁস হয়ে গিয়েছে। বাংলার মাটি সইবে না, ইউপি-বিহার হইবে না!”

এক্স হ্যান্ডলে তৃণমূল লেখে, “বিজেপি ‘পরিবর্তন’-এর প্রতিশ্রুতি দিচ্ছে, আর তারা ঠিক এই পরিবর্তনই করতে চাইছে । যখন তারা ‘পালটানো দরকার’ বলে চিৎকার করছে, তখন তাদের মনে এসবই চলছে। বাংলাকে আর এক বিহারে পরিণত করার পরিকল্পনা করছে তারা। যেখানে সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালাবে, নারীদের শ্লীলতাহানি করে জনসমক্ষে ঘোরানো হবে, বুলডোজার দিয়ে দরীদ্র ও অসহায়দের পিষে ফেলা হবে, যুবকরা কাজের সন্ধানে দেশ ছাড়তে বাধ্য হবে এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে।”

তৃণমূল আরও লেখে, “উত্তরবঙ্গকে উত্তরবিহার বলে উল্লেখ করে বিজেপির আসল পরিকল্পনা ফাঁস করে দিয়েছেন যোগী আদিত্যনাথ (Yogi Adhityanath)। এটি আমাদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস, ঐতিহ্য এবং আমাদের সমগ্র জীবনযাত্রার উপর সরাসরি আঘাত। বাংলা ধ্বংস ও অবক্ষয়ের এই ‘পরিবর্তন’কে প্রত্যাখ্যান করবে।”

উল্লেখ্য একাধিকবার ভোট প্রচারে এসে বাংলার মনীষীদের ভুল নাম উচ্চারণ করা থেকে শুরু করে ভুল তথ্য দেওয়ার যেন প্রতিযোগিতা চলছে বিজেপি নেতৃত্বের মধ্যে। সেই আবহেই তৃণমূলের এই পোস্ট।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন