30 C
Kolkata
Tuesday, June 2, 2026
spot_img

“আমাকে নিয়ে অনেক কথা হয়েছে” জয়ের পর বড় বার্তা বিরাটের

Aaj lndia Desk, আহবেদাবাদ: ইতিহাস সাক্ষী করে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর, টানা দুইবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি! অসংখ্য ব্যর্থতা, সমালোচনা ও ট্রোলের পর অবশেষে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির তকমা পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০২৫ সালে প্রথমবার ট্রফি জয়ের পর ২০২৬ সালেও শিরোপা ধরে রেখে ইতিহাস গড়ল RCB। টানা দুই মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মতো সফল দলগুলোর পাশে জায়গা করে নিল রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি।

ফাইনালে দলের জয়ের অন্যতম নায়ক ছিলেন বিরাট কোহলি। ৪২ বলে অপরাজিত ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। ম্যাচ শেষে কোহলি জানান, শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল লিগ পর্বে প্রথম দুইয়ের মধ্যে শেষ করা এবং সেই পরিকল্পনাই সফল হয়েছে। তাঁর কথায়, “আমার সবসময় স্বপ্ন ছিল, আমার ব্যাট থেকেই দল চ্যাম্পিয়ন হবে। সেই মুহূর্তটা অবশেষে এসেছে, এটা ভীষণ আনন্দের।”

কোহলি আরও বলেন, প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ভাবার বদলে নিজেদের পরিকল্পনার উপরই ভরসা রেখেছিল আরসিবি। তিনি জানতেন প্রতিপক্ষ তাঁকে দ্রুত আউট করার চেষ্টা করবে, কিন্তু দলের বাকি ক্রিকেটারদের উপর তাঁর পূর্ণ আস্থা ছিল। পাওয়ার প্লের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার লক্ষ্য ছিল, আর সেটাই সফলভাবে করতে পেরেছে দল।

৩৮ বছর বয়সেও বিরাট কোহলির ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং রান করার ক্ষুধা ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সীমিত ফরম্যাট খেললেও তাঁর ব্যাটে এখনও আগের মতোই ধার রয়েছে। ফাইনালে ম্যাচজেতানো ইনিংস খেলে তিনি আবারও প্রমাণ করলেন, কেন তাঁকে চেজমাস্টার বলা হয় এবং কেন ক্রিকেট বিশ্বের কাছে তিনি এখনও কিং কোহলি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন