Aaj India Desk, কলকাতা: আইপিএলে (IPL) প্লে-অফের লড়াই এখন চরম পর্যায়ে পৌঁছেছে। RCB, Gujarat Titans এবং Sunrisers Hyderabad ইতিমধ্যেই প্লে-অফে জায়গা পাকা করেছে। তবে শেষ একটি স্থানের জন্য চারটি দলের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ফলে প্রতিটি ম্যাচই হয়ে উঠছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই উত্তেজনার মাঝেই উঠে এসেছে আইপিএলের ইতিহাসের বড় পরিসংখ্যান। ১৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি বার প্লে-অফে পৌঁছেছে CSK (Chennai Super Kings)মোট ১২ বার। তাদের পরেই রয়েছে MI (Mumbai Indians) 11 বার , এরপর RCB 10 বার এবং KKR (Kolkata Knight Riders) ৮ বার প্লে-অফে উঠে চতুর্থ স্থানে রয়েছে।সব মিলিয়ে, বর্তমান মরশুমের পাশাপাশি আইপিএলের ইতিহাসও নতুন করে আলোচনায় উঠে এসেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
সবেচেয় বেশি প্লে অফে ওঠা দলের তালিকা এক নজরে
১২ বার – CSK (চেন্নাই সুপার কিংস)
১১ বার – MI (মুম্বই ইন্ডিয়ান্স)
১১ বার – RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
৮ বার – KKR (কলকাতা নাইট রাইডার্স)
৮ বার – SRH (সানরাইজার্স হায়দরাবাদ)
৬ বার – RR (রাজস্থান রয়্যালস)
৬ বার – DC (দিল্লি ক্যাপিটালস)
৩ বার – PBKS (পঞ্জাব কিংস)
৪ বার – GT (গুজরাত টাইটান্স)
২ বার – LSG (লখনউ সুপার জায়ান্টস)
২০১২, ২০১৪ ও ২০২৪ সালের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) এখন পর্যন্ত ৮ বার প্লে-অফে উঠেছে। একই সংখ্যক বার প্লে-অফে গেছে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)-ও। অন্যদিকে পঞ্জাব কিংস (PBKS)-এর রেকর্ড সবচেয়ে দুর্বল ২০২৫ সাল পর্যন্ত তারা মাত্র ৩ বার ২০০৮, ২০১৪ ও ২০২৫ প্লে-অফে পৌঁছেছে, কিন্তু কোনোবারই শিরোপা জিততে পারেনি।আর গুজরাত টাইটান্স (GT) মাত্র ৫ মরশুমে ৪ বার প্লে-অফে উঠে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।


