Aaj India Desk,কলকাতা: কলকাতার ধর্মতলায় NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ ঘিরে অশান্তির ঘটনায় তদন্ত জোরদার করেছে কলকাতা পুলিশ। বিক্ষোভ চলাকালীন ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে খবর সংগ্রহ করতে গিয়ে একাধিক সাংবাদিক আক্রান্ত হন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতদের মধ্যে কেউই ছাত্র নন। প্রথমে ১১ জনকে আটক করা হলেও পরে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। এর ফলে মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে ১৪-তে পৌঁছেছে।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে দু’জন রাজ্য ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ও অ্যান্টি রাউডি সেকশনের যৌথ অভিযানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্ডাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তদন্তে ধৃতদের সম্ভাব্য রাজনৈতিক যোগাযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি।
গ্রেফতার হওয়া ১৪ জনের নাম:
1. ইরফান খুরশিদ (৩০) – জোড়াসাঁকো, ভবানী দত্ত লেন
2. আরশাদ আলি ওরফে সাজিদ (৫০) – পাটওয়ার বাগান লেন, আমহার্স্ট স্ট্রিট
3. মহম্মদ মইনুদ্দিন (২৬) – তিলজলা
4. মহম্মদ আলমগির ওরফে রাজু (৪৮) – জোড়াসাঁকো
5. ইমরান আহমেদ ওরফে গোপী (১৯) – মার্কুইস স্কোয়ার, জোড়াসাঁকো
6. খালিদ রেজা ওরফে রিঙ্কু (৪৮) – মদন মোহন বর্মণ স্ট্রিট, জোড়াসাঁকো
7. জমির আহমেদ ওরফে মিঙ্কু (৪২) -মেহের আলি রোড, বেনিয়াপুকুর
8. মহসিন খান ওরফে রাজু (৩০) -বেকবাগান রো, কড়েয়া
9. দীপক ভৌমিক ওরফে ভিকি (৩৮) -রাধা গোবিন্দ সাহা লেন, কড়েয়া
10. মহম্মদ আজাদ – পাহাড়পুর রোড, গার্ডেনরিচ
11. মহম্মদ আফরোজ – রাজাবাগান গেট, মেটিয়াবুরুজ (অন্ডালের কাছে আটক, পালানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ)
12. শাহবাজ খান (৩৪) – কড়েয়া
13. মহম্মদ সালমন হোসেন (২৯) – রাজাবাগান
14. মহম্মদ জহিরুদ্দিন মাল – ভাঙড়
ঘটনার তদন্ত এখনও চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অশান্তির নেপথ্যে আর কারা জড়িত ছিলেন এবং ধৃতদের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে ভবিষ্যতে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।


