28.3 C
Kolkata
Sunday, July 26, 2026
spot_img

ভাইরাল পোস্টার, FIR, তারপর শ্রীলেখার সাফাই! ‘আমি তো দেখিইনি…’

কলকাতা: কলকাতায় নিট আন্দোলনে সামিল হয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কিন্তু মিছিলের তিনদিন পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর একটি ছবি। মূলত তাঁর হাতে থাকা একটি পোস্টারের ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ‘কুরুচিকর’ কার্টুন হাতে নিয়ে আন্দোলনে নেমে বিপাকে পড়েছেন শ্রীলেখা। ছবিটি ভাইরাল হতেই বিজেপির একাধিক নেতা-কর্মী বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন। উঠছে গ্রেফতারির দাবীও।

এই পরিস্থিতিতে রবিবার একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী (Sreelekha Mitra)। ফেসবুকের ভিডিও বার্তায় শ্রীলেখা বলেন, “আমাকে গ্রেফতার করলে করতে পারেন, ফাঁসি দিতে চাইলে দিতে পারেন”! তবে গোটা বিষয়টি নিয়ে নিজের বক্তব্য জানানো প্রয়োজন বলে মনে করেছেন তিনি।

অভিনেত্রী বলেন, “আমি একটা বিশেষ পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেই ছবিটাই ভাইরাল হয়েছে। আমি যতই বিজেপি বা মোদী-বিরোধী হই না কেন, আমাকে দেশদ্রোহী বলা যেমন হাস্যকর, তেমনই যদি কেউ মনে করেন আমি ইচ্ছা করে ওই পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলাম, সেটাও ঠিক নয়।”

শ্রীলেখার দাবি, আন্দোলনের জন্য পোস্টারগুলি দিল্লি থেকেই আনা হয়েছিল। বিপুল ভিড়, উত্তেজনা এবং পুলিশের লাঠিচার্জের মধ্যে তিনি অন্য আন্দোলনকারীদের সঙ্গে দৌড়চ্ছিলেন। তাঁর (Sreelekha Mitra) কথায়, “ওইরকম একটা আন্দোলনে, যেখানে পুলিশ লাঠিচার্জ করছে, আমিও অন্য ছাত্র-যুবদের সঙ্গে দৌড়েছি। জীবনে প্রথম এমন অভিজ্ঞতা হয়েছে।”

অভিনেত্রী আরও জানান, সেদিন তিনি চশমা পরেননি, শুধু সানগ্লাস ছিল। সেই কারণেই পোস্টারে কী ছিল, তা তাঁর নজরে আসেনি বলে দাবি করেন। শ্রীলেখার (Sreelekha Mitra) কথায়, “অত ভিড়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরীরের নীচের অংশের দিকে আমার চোখই যায়নি। কিছু ছেলে পোস্টারটা নিয়ে যাচ্ছিল, মজা লেগেছিল বলে ছবি তুলেছিলাম। পোস্টারটা ঘুরিয়ে দেখার সময়ই ছিল না, কারণ তখন পুলিশের লাঠিচার্জ চলছিল।” তিনি আরও বলেন, “অধিকাংশ মেয়েরাই পুরুষদের নিম্নাঙ্গ দেখে না। তাই ওই ছবিটা কী ছিল, সেটা আমার খেয়ালই হয়নি।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন