31 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

ভোটের দায়িত্ব থেকে কাদের সরিয়ে দিল কমিশন?

কলকাতা: নির্বাচনের আগে যাতে কোনো বিতর্ক বা সমস্যা না হয় সে বিষয়ে সচেষ্ট নির্বাচন কমিশন (ECI)। এর জন্য নানাবিধ ব্যবস্থা নিচ্ছে তারা। কখনো বিএল ও কখনো প্রিসাইডিং অফিসারদের উপর নানা বিধ বিধিনিষেধ চাপাচ্ছে তারা। শুধু তাই নয় এই নিয়ে রীতিমত মামলা করেছে তারা । এর মধ্যেই আবার নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় নির্বাচন কমিশন ( ECI) । দেখার বিষয় নতুন নির্দেশিকা বিতর্ক মুক্ত নির্বাচন করতে পারে কিনা । নতুন এই নির্দেশিকা নিয়ে বেশ চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে ।

নির্দেশিকায় কি আছে?

ভারতীয় নির্বাচন কমিশন ( ECI) আজ সোমবার দুপুরে নতুন একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেয় । প্রথম দফার ভোটের আগেই জারি হওয়া এই নির্দেশ প্রশাসনিক মহলে বেশ বিতর্ক তৈরি করেছে। যদিও কমিশনের বক্তব্য ভোটপ্রক্রিয়াকে আরও নিরপেক্ষ ও স্বচ্ছ রাখার জন্যই এই ব্যবস্থা ।ভারতীয় নির্বাচন কমিশন ( ECI) নির্দেশিকায় স্পষ্ট করে বলেছে ভোটের তিন দিন আগে থেকে এবং ভোটের পরের দিন পর্যন্ত সিভিক ভলান্টিয়াররা কোনও ডিউটি করতে পারবেন না।

এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁরা ইউনিফর্ম পরে কোনও প্রকাশ্য স্থানে দায়িত্ব পালন করতে পারবেন না।
বুথ চত্বর তো বটেই, ভোট পরিচালনার কোনও স্তরেই তাঁদের উপস্থিতি রাখা যাবে না।
তবে এই কর্মীরা সাধারণ ভোটারের মতোই ভোটের দিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন ( ECI) । ইউনিফর্ম ছাড়া সাধারণ পোশাকে বুথে গিয়ে ভোট দিতে পারবেন তাঁরা।

ভারতীয় নির্বাচন কমিশন ( ECI) থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের এই সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করতে হবে। কোনও রকম গাফিলতি বা নির্দেশ অমান্য করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন