Aaj lndia Desk,কলকাতা: দাম শুনলে চমকে উঠবেন!রাজনীতির মঞ্চে যতটা আগুনে ভাষণ, স্টাইলেও ঠিক ততটাই নজরকাড়া শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আচ্ছা আপনাদের মনে আছে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের দিনের ওই পোশাকটা ? দেখতে সাধারণ মনে হলেও সাধারণ কি ?কোন ব্র্যান্ডের এই জামা?কতই বা দাম?
আর কেন হঠাৎ তা নিয়ে এত আলোচনা?
রাজ্যের রাজনৈতিক মঞ্চে তিনি এখন অন্যতম চর্চিত মুখ। কিন্তু পোশাকের পছন্দে আজও বদলাননি ভরসা পুরনো।কাঁথির এক সাধারণ দর্জির দোকানেই এখনও তৈরি হয় শুভেন্দু অধিকারীর পছন্দের পোশাক। আর সেই খবর সামনে আসতেই গত শনিবারের পর থেকে ওই দোকানে ভিড় যেন আরও বেড়েছে।
কাঁথি শহরের মানুষের কাছে তিনি শুধু রবিদা। আসল নাম রবীন্দ্র চৌধুরী। ছোট্ট দর্জির দোকান, হাতে সুচ-সুতো আর বহু বছরের অভিজ্ঞতা এই নিয়েই তাঁর পরিচিতি।
তবে স্থানীয়দের দাবি, এই দোকানের সঙ্গে জড়িয়ে রয়েছে শুভেন্দু অধিকারীর বহু দশকের সম্পর্ক।স্কুল জীবনের সময় থেকেই নাকি রবিদার হাতের সেলাই করা পোশাক পরতেন শুভেন্দু। সময় বদলেছে, বদলেছে রাজনৈতিক পরিচিতি, কিন্তু বদলায়নি সেই আস্থা। ব্রিগেডের শপথ মঞ্চ হোক কিংবা বড় রাজনৈতিক সভা শুভেন্দুর একাধিক পরিচিত পোশাক তৈরি হয়েছে কাঁথির এই দোকানেই।
তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) – র পছন্দের পোশাক কোন নামিদামি ব্রান্ডেড না সাধারণ দর্জির হাতে তৈরি করা পোশাকই। রাজনীতির ঝড়ের মাঝেও তাই কাঁথির এই ছোট্ট দোকান আজ যেন আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ, এখানেই লুকিয়ে রয়েছে এক রাজনৈতিক নেতার বহু বছরের ভরসা আর সম্পর্কের গল্প।


