36.8 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রীর পাশে একমাত্র শুভেন্দু কী ইঙ্গিত?

Aaj lndia Desk,কলকাতা:আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) – এ কলকাতার রেড রোডে এবার প্রথমবারের মতো বড় আকারে যোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi ) র উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেন। তবে যোগাভ্যাসের পাশাপাশি রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে মঞ্চে কারা ছিলেন, তা নিয়ে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন রাজ্যপাল এন কে রবি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপরাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। কিন্তু বাংলার অন্য কোনও বিজেপি নেতা, এমনকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বা প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে সেখানে দেখা যায়নি।

জানা গিয়েছে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেই মঞ্চে কারা থাকবেন, তা ঠিক করা হয়েছিল। তবুও প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তের পিছনে কি কোনও রাজনৈতিক বার্তা রয়েছে?

রাজনৈতিক মহলের একাংশের মতে, বাংলায় বিজেপির সংগঠন ও সরকারের মুখ হিসেবে এখন শুভেন্দু অধিকারীকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দিল্লি। সাম্প্রতিক সময়ে রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে দিল্লির গুরুত্বপূর্ণ বৈঠক সব জায়গাতেই শুভেন্দুর সক্রিয় উপস্থিতি সেই ধারণাকেই আরও জোরালো করছে।

অনেকের মতে, বিজেপি ক্রমশ ব্যক্তি-কেন্দ্রিক রাজনীতির দিকে এগোচ্ছে, যেখানে দলের অন্যান্য নেতাদের গুরুত্ব কমে যাচ্ছে। যদিও বিজেপির দাবি, এটি কোনও ব্যক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয় নয়, বরং অনুষ্ঠান পরিচালনার স্বাভাবিক প্রোটোকল।

তবে রেড রোডের যোগ-মঞ্চের ছবি স্পষ্ট করে দিয়েছে, বাংলার রাজনীতিতে এখন শুভেন্দু অধিকারীই বিজেপির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। এই বার্তা শুধু রাজ্যের জন্য নয়, দলের অন্দরেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন