35.5 C
Kolkata
Sunday, June 21, 2026
spot_img

শোভনদেবের বাড়িতেই কি ছিল সেই রেজোলিউশন কপি? অবশেষে হাতে পেল সিআইডি!

Aaj India Desk, কলকাতা: বিধায়কদের সই জালিয়াতি (Signature Forgery) মামলার তদন্তে অবশেষে গুরুত্বপূর্ণ নথির খোঁজ পেল সিআইডি (CID)। বহু খোঁজাখুঁজির পর যে রেজোলিউশন বই (Resolution Book) পাওয়া যাচ্ছিল না, সেটিই এবার উদ্ধার হয়েছে তৃণমূল (TMC) বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay)-এর বাড়ি থেকে বলে তদন্তকারী সূত্রের দাবি।

এর আগে তদন্তের স্বার্থে সিআইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল। কিন্তু সেখানে ওই রেজোলিউশন বই মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বইটি কোথায় রয়েছে তা তাঁর জানা নেই।

শনিবার এই মামলার তদন্তে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। প্রায় আধ ঘণ্টা ধরে তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয় এবং তাঁর বয়ানও রেকর্ড করা হয়। তদন্তকারী সূত্রে খবর, সেই সময়ই রেজোলিউশন বইয়ের কপি তাঁদের হাতে আসে। এবার ওই বইয়ে থাকা বিধায়কদের সই পরীক্ষা করে দেখা হবে বলে জানা গিয়েছে।

কেন এত গুরুত্বপূর্ণ এই রেজোলিউশন বই?

কোনও বিধানসভা দলে বিরোধী দলনেতা, উপদলনেতা এবং পরিষদীয় দলের অন্যান্য দায়িত্বে কে থাকবেন, তা নিয়ে একটি রেজোলিউশন গৃহীত হয়। সেই নথির একটি কপি বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয় এবং আরেকটি দলের কাছে থাকে।

তৃণমূলের ক্ষেত্রে সেই কপি থাকার কথা দলের মূল কার্যালয়ে, অর্থাৎ ৩০বি হরিশ চট্টোপাধ্যায় স্ট্রিটে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। কিন্তু সিআইডির তল্লাশিতে সেখানে বইটি পাওয়া যায়নি। আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানান, বইটি কোথায় রয়েছে, তা তিনি জানেন না। শেষ পর্যন্ত সেই ‘গুপ্তধন’-ই শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে।

বিতর্কের সূত্রপাত কীভাবে?

রাজ্যে সরকার পরিবর্তনের পর শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য স্পিকারের কাছে একটি রেজোলিউশন জমা দেওয়া হয়েছিল। পরে বিদ্রোহী কয়েকজন বিধায়ক অভিযোগ করেন, ওই নথিতে তাঁদের সই দেখানো হলেও, যেদিন সই হওয়ার কথা বলা হচ্ছে সেদিন তাঁরা উপস্থিতই ছিলেন না। সেই অভিযোগের ভিত্তিতেই বিষয়টির তদন্তের নির্দেশ দেন স্পিকার। এখন সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই রেজোলিউশন বইয়ের সই খতিয়ে দেখবে সিআইডি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন