29.9 C
Kolkata
Friday, June 5, 2026
spot_img

শনি-রবিবার যাত্রার আগে সতর্কতা, বদলে গেল লোকাল ট্রেনের সূচি, জেনে নিন বাতিলের তালিকা

Aaj India Desk,কলকাতা: সপ্তাহান্তে ট্রেনে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে একটু সাবধান থাকুন। কারণ আগামী ৬ ও ৭ জুন শনিবার ও রবিবার শিয়ালদহ ডিভিশনে বড়সড় মেগা ব্লক নেওয়া হচ্ছে। রেললাইনের মেরামতি ও উন্নয়নের কাজের জন্য এই দুদিন শিয়ালদহের উত্তর, দক্ষিণ ও মেইন শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে।

রেল জানিয়েছে, পুরনো ব্রিজের গার্ডার বদলে নতুন গার্ডার বসানো হবে। এর ফলে ভবিষ্যতে ট্রেন চলাচল আরও নিরাপদ ও দ্রুত হবে। সেই কারণেই এই কাজ করা হচ্ছে। শিয়ালদহ ও কাঁকুড়গাছি রোড জংশনের মধ্যে ৩ নম্বর ব্রিজে কাজের জন্য শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত দীর্ঘ সময় ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এছাড়া নারকেলডাঙা কারশেড এবং বালিগঞ্জ স্টেশন এলাকাতেও কাজ চলবে।

নৈহাটি, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, ডানকুনি, কল্যাণী সীমান্ত, হাবরা, ডায়মন্ড হারবার, সোনারপুর এবং লক্ষ্মীকান্তপুর শাখার বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবারও একাধিক ট্রেন চলবে না।

রেল কর্তৃপক্ষের মতে, বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে বা কিছু ট্রেনের সময়সূচি বদলানো হতে পারে। তাই এই দু’দিন ট্রেনে যাত্রা করার আগে অবশ্যই ট্রেনের সময়সূচি দেখে নিন। সম্ভব হলে বিকল্প যাতায়াতের ব্যবস্থাও আগে থেকে করে রাখুন। না হলে স্টেশনে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। ছুটির দিনে ভ্রমণের পরিকল্পনা থাকলে একটু আগে থেকেই প্রস্তুতি নেওয়াই ভালো।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন