Aaj India desk, কলকাতা: কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং (illegal parking) নিয়ে সমস্যা রয়েছে। দীর্ঘদিন ধরে কলকাতা ও তার আশেপাশের এলাকার বড় রাস্তা থেকে শুরু করে অলিগলিতে পার্কিং নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিল। গাড়ি পার্ক করলেই একদল যুবক রসিদ হাতে টাকা তুলতে ছুটে আসত। যার বেশিরভাগই ছিল ভুয়ো। আর এভাবেই পার্কিং নিয়ে সিন্ডিকেট তৈরি হয়েছ চলা এই বেআইনি পার্কিং ও ভুয়ো স্লিপ দেখিয়ে তোলাবাজির রাজত্ব বরদাস্ত করা হবে না।
কি ব্যবস্থা নিচ্ছে সরকার?
মন্ত্রীরাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন এই অবৈধ পার্কিং (illegal parking) থেকে যে টাকা আদায় হয় তা সরকারের কোষাগারে পৌঁছায় না। তাই রাজস্ব ক্ষতি রুখতে এবং সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে রাস্তার দু-পাশে যত্রতত্র গাড়ি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। পথচারী ও যানচলাচলের সুবিধার জন্য শুধুমাত্র রাস্তার একটি নির্দিষ্ট এবং অনুমোদিত অংশে পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে। সাধারণ চালকদের বিভ্রান্তি দূর করতে রাস্তার ঠিক কোন অংশে গাড়ি পার্ক করা যাবে, তা সুস্পষ্টভাবে রাস্তায় রং করে চিহ্নিত করে দেওয়া থাকবে। ফলে কোন এলাকাটি বৈধ পার্কিং জোন, তা দূর থেকেই পরিষ্কার বোঝা যাবে।
বেআইনি পার্কিং করলে কি হবে?
নির্দিষ্ট জায়গার বাইরে যদি কেউ অবৈধ পার্কিং (illegal parking) করেন তাহলে জরিমানা নেওয়া হবে। তিন মাস পর থেকে এই নিয়ম কড়াভাবে লাগু করা হবে। রাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এর জন্য পুলিশকে সক্রিয় হতে বলেছেন। লালবাজার ট্রাফিক গার্ড ও স্থানীয় থানাগুলির পুলিশবাহিনীকে এর জন্য রাস্তায় কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। নিয়ম ভাঙলেই স্পট ফাইন ও গাড়ি আটকে রাখার মতো আইনি পদক্ষেপ নিতে বলা হচ্ছে । এর পাশাপাশি, প্রতিটি বৈধ পার্কিং লটে সরকারের অনুমোদিত ভাড়ার তালিকা বা ‘রেট চার্ট’ স্পষ্টভাবে টাঙিয়ে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে, যাতে কেউ অতিরিক্ত টাকা দাবি করতে না পারে। কলকাতার ট্রাফিক জ্যাম থেকে এই নতুন নিয়মের ফলে মুক্তি মিলবে এমনটাই মনে করছেন শহরবাসী।


