31 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

মাদ্রাসায় ‘বন্দে মাতরম’! বিজেপিকে নিশানা বিরোধীদের ?

Aaj India Desk, কলকাতা : পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে বলে ঘোষণা করেছে নতুন পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্যের নতুন প্রশাসনিক নির্দেশের মাধ্যমে মাদ্রাসাগুলিতেও জাতীয় সঙ্গীতধর্মী এই গান বাধ্যতামূলক করা হচ্ছে।

ধর্মীয় অনুভূতির প্রশ্ন

‘বন্দে মাতরম’ (Vande Mataram) গানের কিছু অংশ ইসলামের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে “ভারতমাতা”কে দেবীরূপে উপস্থাপনের প্রসঙ্গ তুলে এটিকে ‘ধর্মীয় হস্তক্ষেপ’ বলে দাবি করেছেন মাদ্রাসার শিক্ষকরা। তাঁদের বক্তব্য, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও ধর্মীয় শিক্ষকদের উপর এই ধরনের নির্দেশ চাপিয়ে দেওয়া হলে তা ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন তুলতে পারে।

তাদের মতে, মাদ্রাসা মূলত ইসলামী শিক্ষা ও ধর্মীয় অনুশাসনের প্রতিষ্ঠান, যেখানে আল্লার একত্ববাদ ও ইসলামী বিশ্বাসের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। বন্দে মাতরম গানটিতে মাতৃভূমিকে দেবী রূপে পূজা করার যে ভাবধারা আছে, তা ইসলামী আকীদার সঙ্গে সাংঘর্ষিক বলে অনেক মুসলিম পণ্ডিত মনে করেন। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় সংবেদনশীলতা মেনে চলাই যুক্তিযুক্ত বলে জানিয়েছেন তারা।

বিজেপিকে নিশানা বিরোধীদের

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করা শুরু করেছে মাদ্রাসার শিক্ষকরা। বিরোধী মহলের একাংশের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয়তাবাদী প্রতীক ও স্লোগান বাধ্যতামূলক করার মাধ্যমে নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাজ্যে শিক্ষা ও ধর্মীয় পরিচয় ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগেও স্কুলে জাতীয় সঙ্গীত, প্রার্থনা বা সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে রাজনৈতিক সংঘাত দেখা গিয়েছে। এবার মাদ্রাসাকে কেন্দ্র করে নতুন বিতর্ক ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন