31 C
Kolkata
Saturday, April 25, 2026
spot_img

মহিলাদের ১০,০০০-এর ‘দুর্গাশ্রী’ নিয়ে হইচই! আদপে ঘটনা কি?

কলকাতা: ভোট এলেই যেন নোটের গন্ধ, এই কথা কার্যত প্রবাদে পরিণত হতে চলেছে। যার সম্পূর্ণ কৃতজ্ঞতা যায় রাজনৈতিক দলগুলোকে। ভাতা, ক্যাশ আর প্রতিশ্রুতির মেলায় ভোটের বাজারে রাজনীতি যেন একেবারে ‘অফার সিজন’! নগদ বিলির লাভের উদারহন বহন করছে ২০২১-এর বাংলা এবং সদ্য ২০২৫-এর বিহারে বিধানসভা নির্বাচন।

এমনকি ছাব্বিশের ভোটে পশ্চিমবঙ্গে সেই ‘ভাতা ফর্মুলাতেই’ মাঠে নেমেছে বিজেপি। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের বিপরীতে রেখেছে নিজেদের অন্নপূর্ণার ভাণ্ডার! লক্ষ্মীর ভাণ্ডারের থেকে যার ভাতার অঙ্ক দ্বিগুণ! কিন্তু বাংলার মা-বোনেদের জন্য শুধু মাসিক ১৫০০ টাকাই নয়, ১০,০০০ টাকা দেওয়া হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে পোস্ট। নাম—‘দুর্গাশ্রী’ (Durgashree)।

গত কিছুদিন ধরে সমাজমাধ্যমে তুমুল চর্চা চলছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে, নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই অনেকের মধ্যেই কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই। ঝড়ের গতিতে ভাইরালও হয়েছে পোস্টগুলি। অনেকেই বিশ্বাস করেছেন তৃণমূল ক্ষমতায় ফিরলে দুর্গাশ্রী নামের প্রকল্পে রাজ্যের প্রত্যেক মহিলাকে ১০,০০০ টাকা দেবে তৃণমূল।

তবে আসল ঘটনা কি?

তবে কি আপনিও কি দুর্গাশ্রী (Durgashree) নামের প্রকল্প নিয়ে উদগ্রীব? তাহলে ভুল ভাঙবে এখনই। আসলে এই ধরণের কোনও প্রতিশ্রুতি দেয়ই নি তৃণমূল। তাঁদের নির্বাচনী ইস্তেহারে এই নাম বা অংকের কোনও উল্লেখই ছিল না। আদপে এই পোস্ট মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য চাউর করা হচ্ছে। অতএব, এই পোস্ট আপনার নিউজ ফিডে এলে সচেতন হয়ে যান এবং আপনার আশেপাশের মানুষদের সতর্ক করুন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন