36.1 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

‘মুসলিমদের একজোট করে সাটাভাঙা মার দেব’! প্রকাশ্য চ্যালেঞ্জ হুমায়ুনের!

কলকাতা: রাজ্যে ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। এই আবহেই বস্ফরক মন্তব্য করে বিতর্ক আরও উসকে দিলেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুরে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তিনি।

সভামঞ্চ থেকে হুমায়ুন কবীর বলেন, এলাকায় বিজেপি কর্মীরা যদি ‘আস্ফালন’ চালিয়ে যান, তাহলে তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে ‘স্যাটাভাঙা মার’ দেবেন। শুধু তাই নয়, এ ধরনের ঘটনার জেরে মামলা হলেও তিনি তাতে ভয় পান না বলেও মন্তব্য করেন। হুমায়ুনের (Humayun Kabir) দাবী, মুর্শিদাবাদে হেরেও বিজেপির কিছু নেতা এমন আচরণ করছেন যেন তাঁরাই বিধায়ক। এরপর তাঁর প্রকাশ্য হুঁশিয়ারি, “আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার দেব, তখন পালানোর পথ পাবেন না”!

শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও (Suvendu Adhikari) কার্যত স্পষ্ট বার্তা দেন হুমায়ুন (Humayun Kabir)। তিনি বলেন, “আমরা রাজশক্তির বিরোধিতা করি না। কিন্তু এলাকায় অশান্তি বাধানর চেষ্টা করলে আমরা ছেড়ে কথা বলবো না”! বলা বাহুল্য, তাঁর বক্তব্যের পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, একজন জনপ্রতিনিধির মুখে এ ধরনের মন্তব্য অত্যন্ত উসকানিমূলক এবং সামাজিক সম্প্রীতির পক্ষে ক্ষতিকর। তাঁদের অভিযোগ, রাজনৈতিক বিরোধিতার জবাবে হিংসার ভাষা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

অন্যদিকে, হুমায়ুন কবীরের (Humayun Kabir) বক্তব্যকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তাঁর মন্তব্যের প্রেক্ষিতে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন