32 C
Kolkata
Sunday, August 23, 2026
spot_img

‘মমতার ট্যালেন্টের সঙ্গে আমার তুলনাই চলে না!’ হঠাৎ কেন এমন বললেন অগ্নিমিত্রা?

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের Mamata Banerjee) রাজনীতির বাইরে যে একটা ‘শিল্পসত্ত্বা’ আছে তা কারও অজানা নয়! তিনি নিজেই বহুবার দাবী করেছেন, গান-কবিতা লিখে, সুর করে, ছবি এঁকে যেটুকু রোজগার হয় তাতেই তাঁর চলে যায়! মুখ্যমন্ত্রী থাকাকালীন দল বা পদ থেকে কোনোরকম অর্থ বা বেতন নেননি তিনি! তবে তাঁর আঁকা ছবি এবং সেগুলো বিক্রি নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বিতর্ক, প্রদর্শনী এবং কেন্দ্রীয় এজেন্সির তদন্তের ঘটনা ঘটেছে। তাঁর আঁকা বহু ছবি চড়া দামে বিক্রি হওয়া এবং তার অর্থের উৎস নিয়ে বিরোধী দলগুলি বারবার প্রশ্ন তুলেছে!

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতোই তুলি হাতে ক্যানভাসের সামনে দেখা গিয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)! শনিবার বিশ্ব সিনিয়র সিটিজেনস ডে উপলক্ষে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রবীণ নাগরিকদের এক অনুষ্ঠানে গিয়ে ‘ভারতমাতার’ ছবি আঁকেন অগ্নিমিত্রা। ‘ক্রিয়েটিভিটি নেভার রিটায়ার্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে দীর্ঘদিন পর তুলি ধরার আনন্দের কথাও জানালেন তিনি।

তবে ছবির রং-এর চেয়েও বেশি চমক ছিল অগ্নিমিত্রার (Agnimitra Paul) মন্তব্যে! প্রসঙ্গ উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকার। অগ্নিমিত্রার কথায়, “উনি একজন বড় ও নামী আর্টিস্ট।” এমনকি মমতার আঁকা ছবি কোটি টাকায় বিক্রির প্রসঙ্গও টেনে আনেন তিনি।

এরপরই আসে আসল চমক! অগ্নিমিত্রা বলেন, “আমার ছবির জন্য কেউ ১ টাকাও দেবে না।” তুলির টানে রাজনৈতিক খোঁচায় আসর জমিয়ে ফেলেন মন্ত্রী! তবে প্রবীণ মানুষদের সঙ্গে সময় কাটিয়ে ছবি আঁকার যে আনন্দ পেয়েছেন, তা কোটি টাকা দিয়েও পাওয়া সম্ভব নয় বলেই জানান তিনি।

অগ্নিমিত্রার (Agnimitra Paul) আরও বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিভার সঙ্গে তাঁর প্রতিভার কোনও তুলনাই চলে না! যাই হোক, ক্যানভাসে ভারতমাতা আর কথায় মমতা, অগ্নিমিত্রার শনিবারের ‘পেইন্টিং সেশন’ যে রাজনৈতিক রংও পেয়ে গেল, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন