মুম্বই: যতদিন তিনি ভারতীয় দলের হয়ে খেলতেন, আপামর ভারতীয় ক্রিকেট প্রেমী নিশ্চিন্ত হয়ে টিভির সামনে বসতেন। ২০২০-তে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ময়দানে মাহী ম্যাজিক দেখা থেকে বঞ্চিত হয়েছেন তাঁরা। একমাত্র ভরসার জায়গা ছিল আইপিএল (IPL)। চেন্নাই সুপার কিংসের হয়ে একমাত্র খেলতে দেখা যায় তাঁকে। এবছর সে সাধেও বাঁধ সেজেছিলেন বিধাতা। হ্যামস্ট্রিংয়ে
চোটের কারণে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ছিটকে যান আইপিএল (IPL) থেকে। প্রথমে মনে করা হয়েছিল হয়ত কয়েকটি ম্যাচেই খেলতে পারবেন না ধোনি। কিন্তু শেষ অবধি দেখা গেছে যে টানা কয়েক সপ্তাহ মাঠের বাইরে তিনি। তবে এবার সুখবর আসতে চলেছে। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে যে নেট প্র্যাকটিস করছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।
শুধু তাই নয় , ৪০ মিনিট উইকেটকিপিং ও এক ঘণ্টা ব্যাটিং করেছেন সাথে নিজের সাক্ষর ভঙ্গিতে তরুণ ব্যাটসম্যানদের স্টাম্পিংও করেছেন ৪৪ বছরের মাহী। অর্থাৎ তিনি সম্পূর্ণ সুস্থ। মাঠের বাইরেও তাঁকে দেখা মাত্র ভক্তদের উন্মাদনা শুরু হয়। এক ভক্তকে নিজের নাম সই করা টুপি উপহার দেন ধোনি। কিঞ্চিৎ মশকরাও করতে দেখা যায় তাঁকে।
মাঠে ফিরছেন কবে?
এরপরই সুখবর পাওয়া গেছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে চেন্নাই সুপার কিংসের যে ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলেছে সেখানেই ফিরতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।
ছয়টি ম্যাচের মধ্যে দুটি করে ম্যাচ পেয়েছে দুটি দলই।
মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অভাব চেন্নাই সুপার কিংস এতদিন বেশ টের পেয়েছে। মহেন্দ্র সিংহ ধোনি ( MS Dhoni) ছাড়াও আয়ুষ শর্মাও চোটের জন্য ছিটকে গেছিলেন। আশা করা যায় এবার আইপিএল (IPL) স্কোর বোর্ডে চেন্নাই সুপার কিংসের উন্নতি হবে। ইতিমধ্যেই ওয়াংখেড়েতে বৃহস্পতিবারের এই ম্যাচটির জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


