41.3 C
Kolkata
Wednesday, June 24, 2026
spot_img

মুহূর্তে মৃত্যুপুরী তারাতলার নির্মীয়মাণ গোডাউন! ধ্বংসস্তূপে আটকে বহু

কলকাতা: বুধবার দুপুরে আচমকা বিকট শব্দে কেঁপে উঠল তিলোত্তমার তারাতলার ব্রেস ব্রিজ সংলগ্ন এলাকা। একটি নির্মীয়মাণ গোডাউনের বিশাল লোহার ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে (Taratala Building Collapse)। ঘটনায় বহু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত ৫০ জন শ্রমিক ভিতরে কাজ করছিলেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনতলা সমান উচ্চতা থেকে গোটা লোহার কাঠামো হুড়মুড়িয়ে নীচে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই গোডাউনের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপের (Taratala Building Collapse) ভিতর থেকে শ্রমিকদের আর্তনাদ এবং কয়েকজন মহিলার কণ্ঠস্বরও শোনা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা চলছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও রাকেশ সিং-এর। রাকেশ সিং জানিয়েছেন, “বেআইনি নির্মাণ হচ্ছিল কিনা খতিয়ে দেখতে হবে”। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেখানে একটি চায়ের গোডাউন নির্মাণের (Taratala Building Collapse) কাজ চলছিল। ঠিক কী কারণে এত বড় ধস নামল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকাজ চলায় এখনও হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। তবে শ্রমিকদের একাংশ গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধারকাজ সম্পূর্ণ করে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন