Aaj India Desk,কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেফলতায় পুনর্নির্বাচনের(Re Election) ফল আজ ঘোষণা, কার দখলে যাবে আসন?ন্দ্রকে ঘিরে উত্তেজনার শেষ ছিল না। ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠার পর শেষ পর্যন্ত সেই নির্বাচন সম্পূর্ণ বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপরই ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যা ঘিরে শুরু হয় নতুন করে রাজনৈতিক পর্যালোচনা।
তবে পরিস্থিতি আরও নাটকীয় মোড় নেয় ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে, যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গির খান হঠাৎই নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন। তাঁর এই সিদ্ধান্তে এলাকায় এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একই সঙ্গে শুরু হয় জল্পনা।
অন্যদিকে, বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নেন রাজ্যের তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। প্রচারের শেষ মুহূর্ত পর্যন্ত দুই শিবিরই নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত ছিল।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে মোতায়েন করা হয় প্রায় ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি রাজ্য পুলিশের কড়া নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতো। ভোটের দিন সকাল থেকেই ফলতা এলাকায় কার্যত নিরাপত্তার চাদরে মোরা ছিল। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালানো হয়, যাতে কোনও ধরনের অশান্তি বা অনিয়ম আর না ঘটে।
শেষ পর্যন্ত পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এবার সকলের নজর ফলাফলের দিকে। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই অপেক্ষায়, ফলতা বিধানসভায় শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি, তা জানতে।


