28.5 C
Kolkata
Tuesday, July 28, 2026
spot_img

‘সুপ্রিম’ নির্দেশের ‘ম্যাজিক’! ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনকেই মুক্তি!

কলকাতা: কলকাতার নিট আন্দোলনে (NEET protest Kolkata) ধর্মতলায় হিংসা ও সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার হওয়া ১৬ জনকে নিয়ে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে কার্যত নাটকীয় মোড় দেখা গেল। প্রথমে পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু সেই রায় কার্যকর হওয়ার আগেই সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ পৌঁছতেই মুহূর্তে বদলে যায় পরিস্থিতি।

মঙ্গলবার সিজেপি তথা ছাত্র আন্দোলনে যোগ দেওয়ায় ধৃত ছাত্র-আন্দোলনকারীদের বিষয়ে (CJP Protest) এদিন গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আদালত জানায়, ১৮ বছরের কম বয়সি এবং যাঁদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক অতীত নেই, তাঁদের মুক্তি দিতে হবে। পাশাপাশি আন্দোলন সংক্রান্ত মামলায় অপ্রয়োজনীয় কড়া পদক্ষেপ না নেওয়ারও নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

প্রসঙ্গত, নয়াদিল্লি সহ বিজেপি ও এনডিএ সমর্থিত সকল রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব FIR প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আটক বা গ্রেফতার হওয়া সকল আন্দোলনকারীকে মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে কোনও প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হবে না, এই প্রতিশ্রুতি নিয়ে শনিবার আন্দোলন প্রত্যাহার (NEET protest Kolkata) করে সিজেপি। কিন্তু সন্ধ্যে থেকেই কলকাতায় শুরু হয় ধরপাকড়। বিহার-পশ্চিমবঙ্গে আন্দোলনে (CJP Protest) যোগ দেওয়া বহুজনকে আটক করা হয়। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সিজেপি আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে আজকের মধ্যেই সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস এবং আটক আন্দোলনকারীদের মুক্তির আশা প্রকাশ করেছেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, সরকার প্রতিশ্রুতি রক্ষা না করলে দিল্লিতে ফের বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হতে পারে। এদিন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেয়, আন্দোলনের জেরে গ্রেফতার হওয়া ১৮ বছরের কম বয়সি সমস্ত নাবালককে অবিলম্বে মুক্তি দিতে হবে।

একই সঙ্গে যাঁদের বিরুদ্ধে অতীতে কোনও অপরাধমূলক রেকর্ড নেই, তাঁদেরও মুক্তির নির্দেশ দেওয়া হয়। শীর্ষ আদালত আরও জানায়, আন্দোলনকারীদের (CJP Protest) বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে আপাতত কোনও জোরপূর্বক পদক্ষেপ করা যাবে না। এই নির্দেশ আদালতে পেশ হতেই ধর্মতলা কাণ্ডে ধৃতদের আইনজীবী ফের জামিনের আবেদন জানান। যদিও কলকাতায় গ্রেফতার (NEET protest Kolkata) হওয়া ১৬ জনের মধ্যে কেউই নাবালক নন, তবু পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, রাজ্যের আর তাঁদের জেল হেফাজতে রাখার প্রয়োজন নেই। এরপরই ব্যাঙ্কশাল আদালত আগের জেল হেফাজতের নির্দেশ প্রত্যাহার করে ধৃতদের জামিন মঞ্জুর করে। প্রত্যেককে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন