Aaj India Desk, নয়াদিল্লি: রান্নাঘরে LPG ব্যবহার করেন? তাহলে সিলিন্ডার (Cylinder) বুক করার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করার ঝামেলা এবার কিছুটা কমতে পারে। LPG গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ইন্ডিয়ান অয়েল (Indian Oil)‘ইন্ডেন এক্সট্রালাইট নাউ’ নামে নতুন একটি পরিষেবা চালু করেছে। এই পরিষেবায় গ্রাহকদের জন্য থাকছে ১০ কিলোগ্রামের হালকা কম্পোজিট এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)। সাধারণ স্টিলের সিলিন্ডারের তুলনায় এটি ওজনে অনেকটাই কম হওয়ায় সহজে তোলা ও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে।
ইন্ডিয়ানঅয়েলের দাবি, এই পরিষেবার মাধ্যমে LPG বুক করার পর কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাহকের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ, দীর্ঘ সময় ধরে ডেলিভারির অপেক্ষা করার প্রয়োজন কমবে। বিশেষ করে ছোট পরিবার কিংবা যাঁদের LPG-এর ব্যবহার তুলনামূলক কম, তাঁদের জন্য এই ১০ কেজির সিলিন্ডার বেশ সুবিধাজনক হতে পারে। নতুন পরিষেবার মাধ্যমে দ্রুত ডেলিভারির পাশাপাশি LPG ব্যবহারে আরও সুবিধা দেওয়াই সংস্থার লক্ষ্য।


