33 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

মুখ্যমন্ত্রীর গদি নেই! এবার নতুন কোন রূপে ধরা দিলেন মমতা?

Aaj India desk, কলকাতা: প্রধান বিরোধী দলনেত্রী থেকে হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভোটে হেরে যাওয়ার পরেও গদি ছাড়তে নারাজ ছিলেন। এখন আর তিনি বিধায়কও নন। প্রশ্ন ছিল এবার কি করবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)? জল্পনা ছিল রাজ্যসভায় যাওয়ার কিংবা উপনির্বাচনে লড়াই করার। সেইসব জল্পনাকে জিইয়ে রেখেই আজ অন্য রূপে ধরা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার নতুন রূপ

এর আগে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা হয়েছিল। সেই সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (mamata banerjee) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজেলাসে পৌঁছে গেছিলেন। এবং নিজের আইনজীবীর ডিগ্রি কাজে লাগিয়েছিলেন। অর্থাৎ সেখানে গিয়ে তিনি সওয়াল করেছিলেন। আজ আবারও মমতাকে সেই পুরোনো রূপেই দেখা গেল। ক্ষমতা হারানোর ১০ দিন পর মমতা আজ হাইকোর্টে এলেন আইনজীবীর পোশাকে। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলার সওয়াল করতে সেখানে পৌঁছে গেছেন মমতা (mamata banerjee)। অবশ্য তিনি একা নন, তাঁর সঙ্গে রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যান বন্দোপাধ্যায়সহ তৃণমূলের আরও অনেক প্রাক্তন নেতা মন্ত্রী।

কোন মামলার সওয়াল করবেন মমতা? 

ভোট পরবর্তী সন্ত্রাস এবং তার মোকাবিলায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাটি করেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী শীর্ষণ্য বন্দোপাধ্যায়। সেই মামলায় অভিযোগ,একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলো ছিল সেই পার্টি অফিসগুলো কার্যত ধ্বংস করে দখল করা হয়েছে। বহু তৃণমূল নেতাকর্মীর ঘর ভাঙচুর করা হয়েছে, বহু তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা তারা এখনো ঘর ছাড়া বলে মামলায় অভিযোগ। তাদের অনুরোধ কলকাতা হাইকোর্ট যেন হস্তক্ষেপ করে এবং শান্তি ও আইনের শাসন ফিরিয়ে আনে। এই মামলাটির সওয়াল জবাব করতেই আদালতে হাজির হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মামলার শুনানি হবে প্রধান বিচারপতির এজলাসে। ক্ষমতা হারানো মমতার ভবিষ্যৎ কী এটাই? প্রশ্ন করছে জনগন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন