32 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

স্বাধীনতা দিবসে সুন্দরবন যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, হঠাৎ কেন পরিকল্পনায় বদল?

কলকাতা: নিরাপত্তা থেকে প্রশাসনিক ব্যবস্থা, স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) সফরের জন্য তৈরি ছিল সুন্দরবনের গোসাবা। ঠিক ছিল, ৮০তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবার কিষাণ মাণ্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল পুরো পরিকল্পনা। কারণ, বাধ সাধল প্রকৃতি।

সকাল থেকেই সুন্দরবনজুড়ে শুরু হয় বৃষ্টি। কোথাও কোথাও ঝড়-বৃষ্টির দাপটও দেখা যায়। হেলিকপ্টারে করে গোসাবায় পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari)। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি মেলেনি। হেলিপ্যাড সংলগ্ন এলাকাতেও ব্যাপক বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত বাতিল করতে হয় মুখ্যমন্ত্রীর সফর।

মুখ্যমন্ত্রী না পৌঁছনোয় গোসাবায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক অভিষেক তিওয়ারি। অনুষ্ঠান ঘিরে আগেই জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু আবহাওয়ার আচমকা অবনতিতে শেষ মুহূর্তে ভেস্তে যায় বহু প্রতীক্ষিত সফর।

ঘটনায় দুঃখপ্রকাশ করে সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা বলেন, গোসাবার মাটিতে পা রেখে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিতে মুখ্যমন্ত্রী নিজেও আগ্রহী ছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সফর বাতিল করতে হয়েছে। তবে খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari) গোসাবায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

ফলে স্বাধীনতা দিবসের সকালে প্রশ্ন একটাই, আবহাওয়া কি শুধু একটি সফর বাতিল করল, নাকি গোসাবায় মুখ্যমন্ত্রীর বহু প্রতীক্ষিত কর্মসূচির জন্য এবার অপেক্ষা আরও বাড়ল? প্রশাসনের তরফে দ্রুত নতুন সফরসূচি তৈরি করা হতে পারে বলে জানা গিয়েছে।

এর আগে শনিবার কলকাতার রেড রোডে ৮০তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের পর জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএস আধিকারিককে দেওয়া হয় ‘মুখ্যমন্ত্রীর পদক’।

বর্ণাঢ্য কুচকাওয়াজের পাশাপাশি অনুষ্ঠানে একে একে প্রদর্শিত হয় একাধিক ট্যাবলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অন্নামৃত, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ট্যাবলো ছিল সেই তালিকায়।

তবে রেড রোডে জাঁকজমকপূর্ণ স্বাধীনতা দিবস পালনের পর নজর ছিল গোসাবার দিকে। শেষ পর্যন্ত সেই কর্মসূচিতে ছেদ পড়ল দুর্যোগের কারণে। এখন নজর, কবে ফের সুন্দরবনের গোসাবার মাটিতে পা রাখবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন