33 C
Kolkata
Thursday, May 21, 2026
spot_img

হাওড়া-বালিতে পুরভোটের ঘণ্টা বাজল! ডিসেম্বরেই নির্বাচন সম্ভাবনা

Aaj lndia Desk,কলকাতা:দীর্ঘ ১৩ বছর পর অবশেষে হাওড়া পুরনিগমে পুরভোটের প্রস্তুতি শুরু হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই হাওড়া-বালি পুরভোট অনুষ্ঠিত হবে। শুধু নির্বাচন নয়, তার আগে ওয়ার্ড ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজও সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে।

গত এক দশকেরও বেশি সময় ধরে হাওড়া পুরনিগমে কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। প্রশাসনের মাধ্যমেই চলছিল পুরসভার কাজকর্ম। ফলে নাগরিক পরিষেবা, উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সমস্যার সমাধান নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। এবার ভোটের ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

নতুন করে জনসংখ্যা ও এলাকার ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হতে পারে। এর ফলে একাধিক ওয়ার্ডের সীমানায় বদল আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক দলগুলিও ইতিমধ্যেই সংগঠন শক্তিশালী করতে মাঠে নেমে পড়েছে। শাসক দল থেকে বিরোধী সকলেই এই ভোটকে বড় রাজনৈতিক পরীক্ষা হিসেবেই দেখছে।

এদিকে, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, হাওড়া পুরনিগমে দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পুরভোটের আগে নাগরিক পরিষেবা আরও উন্নত করার আশ্বাসও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, ডিসেম্বরের পুরভোট ঘিরে এখন থেকেই বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আশা করা যাচ্ছে ভোটের মুখ দেখতে চলেছে হাওড়া-বালির বাসিন্দারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন