33 C
Kolkata
Monday, May 18, 2026
spot_img

ভারত-বাংলাদেশ সম্পর্কে ফের টানাপোড়েন! গঙ্গা জলচুক্তি নিয়ে কড়া বার্তা বিএনপির

Aaj India Desk, নয়াদিল্লি: ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক কি আবারও কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে? শেখ হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের আমলে দুই দেশের সম্পর্ক কিছুটা চাপের মুখে পড়েছিল। পরে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা শুরু হয়। ধীরে ধীরে দিল্লি (Delhi) ও ঢাকার (Dhaka) মধ্যে সম্পর্কের বরফ গলতেও শুরু করে। এমনকি বাংলাদেশের জ্বালানি সমস্যার সময় ভারতও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তবে এবার নতুন করে সমস্যা তৈরি করতে পারে গঙ্গার জলবণ্টন চুক্তি। চলতি বছরের ডিসেম্বরেই ভারত-বাংলাদেশ গঙ্গা জল চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আর সেই চুক্তি নবীকরণ নিয়েই চাপ বাড়াচ্ছে বাংলাদেশ।

ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি নেতা ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে ভারতের সঙ্গে নতুন জলবণ্টন চুক্তি করতে হবে। তাঁর কথায়, এই চুক্তির উপরই ভবিষ্যতে ভারত-বাংলাদেশ সম্পর্ক কতটা ভালো থাকবে, তা অনেকটাই নির্ভর করবে। তিনি আরও জানান, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তি চালু রাখা উচিত। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের জলবণ্টন ব্যবস্থাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে না বেঁধে দীর্ঘমেয়াদি ভাবে স্থায়ী সমাধানের পথে হাঁটার কথাও বলেন তিনি।

অন্যদিকে, কয়েকদিন আগেই ফরাক্কা বাঁধ নিয়েও ভারতের সমালোচনা করেছিলেন ফখরুল। তাঁর অভিযোগ, ফরাক্কা বাঁধ বাংলাদেশের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি দাবি করেন, ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি নদীর উপর বিভিন্ন বাঁধ তৈরির ফলে স্বাভাবিক জলপ্রবাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশের নদী ও পরিবেশের উপর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন