28.2 C
Kolkata
Sunday, June 7, 2026
spot_img

“দাগী অপরাধীরাই মমতাকে ক্ষমতায় রেখেছিল” দাবি দিলীপের

Aaj India Desk,কলকাতা: তৃণমূল নেতা শওকত মোল্লা (Shaukat Molla)-কে কড়া ভাষায় আক্রমণ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন ,”শওকত মোল্লার মতো দাগী অপরাধীরাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)কে ক্ষমতায় থাকতে সাহায্য করেছিল।”

দিলীপ ঘোষের অভিযোগ, তিনি দীর্ঘদিন শওকত মোল্লার এলাকায় থেকেছেন এবং সেখানকার পরিস্থিতি খুব কাছ থেকে দেখেছেন। তাঁর দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভয় দেখিয়ে রাজনীতি করা হয়েছে। বোমাবাজি, গুলিচালনা এবং বিরোধীদের উপর হামলার ঘটনা সেখানে প্রায়ই ঘটত বলে অভিযোগ করেন তিনি।

বিজেপি নেতার আরও দাবি, দলের শীর্ষ নেতা জগত প্রকাশ নাড্ডা( Jagat Prakash Nadda)-র কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছিল, তার পিছনেও শওকত মোল্লার অনুগামীদের ভূমিকা ছিল। যদিও এই অভিযোগের পক্ষে তিনি নতুন কোনও প্রমাণ প্রকাশ করেননি।

দুই দিন গা-ঢাকা, একের পর এক ডেরায় তল্লাশি, শেষমেশ গ্রেপ্তার! ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, এই বিস্ফোরণের অন্যতম মূল ষড়যন্ত্রকারী তিনি। গ্রেপ্তারির পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এখন নজর আদালত ও তদন্তের পরবর্তী পদক্ষেপে।

শওকত মোল্লাকে ঘিরে অতীতেও একাধিক বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহে দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী দিনে এই ইস্যুতে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাকযুদ্ধ আরও তীব্র হতে পারে। ফলে শওকত মোল্লাকে ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন রাজ্যের রাজনৈতিক আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন