27 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

বেরিয়ে পড়েছে স্বরূপ! কি সিদ্ধান্ত নিলেন স্ত্রী? 

Aaj India desk, কলকাতা: রাজ্যপাট গেছে আগেই, এবার যেতে চলেছে সংসার! এমনই অবস্থা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের (swarup biswas)। টলিপাড়ার টেকনিশিয়ানদের সংগঠনের শীর্ষপদে থাকার সময় বহু শিল্পীকে ব্যান করেছেন স্বরূপ বিশ্বাস। তাঁর সম্পর্কে তোলাবাজি, দাদাগিরিসহ একাধিক অভিযোগ ছিল। দাদার বলে বলীয়ান হয়ে তিনি বাংলা ফিল্ম জগতের অধিপতি হয়ে উঠেছিলেন। কিন্তু গত ৪ ই মে পাল্টে যায় সব হিসেব। রাজ্যে তৃণমূল সরকারের বিদায়ের সাথে সাথে স্বরূপেরও একরকম বিদায় হয়ে যায়। এবার ছেড়ে চলে যাচ্ছেন স্ত্রীও।

কি জানিয়েছেন স্বরূপের স্ত্রী? 

প্রসঙ্গত উল্লেখ্য স্বরূপ বিশ্বাসের (swarup biswas) স্ত্রী জুঁই বিশ্বাস কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর. এর পাশাপাশি তিনি তৃণমূলের একজন মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে তিনি বলেছেন, “আমরা ২০১৯ সাল থেকেই সম্পূর্ণ আলাদা থাকছিলাম। ২০২৬-এর শুরুর দিকে আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমার দুই মেয়ের মানসিক স্বাস্থ্যের দিকেও আমাকে খেয়াল রাখতে হচ্ছে।প্রভাবশালী পরিবারের অংশ হয়ে ক্ষমতার অপব্যবহার করা আমি একদমই পছন্দ করতাম না।” তিনি আরও বলেন, ” ২০১৬ সালের পর থেকে সরকার ও দলের বেশ কিছু কাজ আমার নৈতিকতার সঙ্গে মিলছিল না। আমি নিজেকে এই পরিবারে ‘অড ম্যান আউট’ বলে মনে করতাম।” এই নীতিগত অমিল তাঁদের দূরত্বের অন্যতম কারণ বলে জানিয়েছেন জুঁই।

স্বরূপের কি বক্তব্য? 

স্বরূপ বিশ্বাস (swarup biswas) এই ব্যাপারে বলেছেন, “আমি পারিবারিক বিষয়ে নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলব না।” তবে প্রশ্ন উঠেছে সত্যিই কি দাম্পত্যকলহ নাকি জুঁইও সেই দলছুট তৃনমূলের অংশ। ২০১৯ থেকে আলাদা থাকলে এবং নীতিগত পার্থক্য থাকলে ২০২১ এ কি করে তিনি প্রার্থী হলেন সেই প্রশ্নও তুলেছেন অনেকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন