32 C
Kolkata
Monday, September 21, 2026
spot_img

আম্বানির সঙ্গে বৈঠকে শুভেন্দু, বাংলার জন্য কী বড় প্রস্তাব নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী?

Aaj India Desk, কলকাতা : বাংলার শিল্প মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত? নতুন লগ্নি টানার লক্ষ্যে এবার মুম্বইয়ে গিয়ে শিল্পপতিদের সঙ্গে সরাসরি বৈঠক করতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) সঙ্গে সাক্ষাৎ। রাজ্যে নতুন শিল্প প্রকল্প আনা এবং ইতিমধ্যে থাকা ব্যবসায়িক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েই দু’পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

এই বৈঠককে ঘিরে আরও একটি বিষয় সামনে এসেছে। রিলায়েন্সের জামনগরের বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন উদ্যোগ ‘বনতারা’ (Vantara)-র আদলে পূর্ব ভারতে কোনও প্রকল্প গড়ে তোলার সম্ভাবনা নিয়ে শিল্পমহলে আলোচনা চলছে। পশ্চিমবঙ্গ সরকার চাইছে, এমন উদ্যোগ হলে বাংলার বিভিন্ন অরণ্যাঞ্চলকে সম্ভাব্য জায়গা হিসেবে বিবেচনা করা হোক। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্স থেকে শুরু করে পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura) ও ঝাড়গ্রামের (Jhargram) বিস্তীর্ণ বনাঞ্চল একাধিক এলাকার নাম আলোচনায় রয়েছে।

এরই মধ্যে পুরুলিয়া সফরে গিয়ে দক্ষিণবঙ্গে একটি বন্যপ্রাণ অভয়ারণ্য তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার পর ‘বনতারা’ প্রকল্পকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। যদিও পশ্চিমবঙ্গে এই প্রকল্পের শাখা তৈরির বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি।

রাজ্যে শিল্পের গতি বাড়ানোর লক্ষ্যে সরকারের তরফে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিল্পনীতি আধুনিকীকরণের পাশাপাশি বড় কর্পোরেট গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy) এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করছেন বলে জানা যাচ্ছে।

সম্প্রতি শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লার (Kumar Mangalam Birla) সঙ্গেও শমীক ভট্টাচার্যের বৈঠক হয়েছে। ফলে মুম্বই সফরে আম্বানির সঙ্গে শুভেন্দুর আলোচনার ফলাফল নিয়ে এখন নজর শিল্পমহলের। বৈঠকের পর বাংলায় নতুন কোনও বড় প্রকল্পের ঘোষণা হয় কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন