29.8 C
Kolkata
Friday, July 10, 2026
spot_img

হুমায়ুনের গড়ে শুভেন্দুর হুংকার— ‘মমতার মতো কাপুরুষ নই, আমি শুনে যাব না!’

কলকাতা: ‘মুসলমানদের জড়ো করে এমন স্যাটাভাঙা মার শুরু করব, যে পতাকা বওয়ার লোক পাবে না’-শুক্রবার সেই ‘স্যাটাভাঙা’ হুমায়ুনের গড় রেজিনগরে দাঁড়িয়েই হুংকার ছাড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিতর্কিত এই মন্তব্যে এমনিতেই বর্তমানে বিপাকে নওদার আম জনতা উন্নয়ন পার্টির চিফ হুমায়ুন কবির (Humayun Kabir)। এদিন নাম না করে হুমায়ুনকে ফের ‘সাবধান’ করে দিলেন শুভেন্দু।

রেজিনগরের সভা থেকে শুভেন্দু বলেন, “এখানে যিনি জিতেছেন, দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছেড়েছেন, তাঁকে বলতে চাই—আপনার কথাকে সংবিধান স্বীকৃতি দেয় না। আপনি বলেছেন, যত ইচ্ছে জেলে ভরুন, মুর্শিদাবাদের জেলগুলিতে অনেক জায়গা আছে। এ ধরনের কথা কীভাবে বলা যায়? যা খুশি বলে যাবেন, তা আমার আমলে হবে না।”

শুধু তাই নয়, শুভেন্দু (Suvendu Adhikari) আরও বলেন, “পিএফআই, সিমিকে ঢোকাবেন, যা খুশি তাই করবেন, যা ইচ্ছে বলছেন, এসব আর চলবে না। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত কাপুরুষও নই! আমার আমলে এসব হবে না। সংবিধান মেনে যা বলার বলবেন”। শুভেন্দু অধিকারীর অভিযোগ, অতীতে মুর্শিদাবাদে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং উগ্রপন্থী সংগঠনের কার্যকলাপ নিয়েও তিনি সরব হন।

তাঁর (Suvendu Adhikari) দাবি, বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষায় কোনও আপস করবে না। সংবিধান মেনে মতপ্রকাশের অধিকার থাকলেও আইন ভঙ্গ বা উত্তেজনা ছড়ানোর মতো মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। হুমায়ুন কবীরের (Humayun Kabir) নাম সরাসরি উল্লেখ না করলেও, তাঁর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে এ বিষয়ে হুমায়ুন কবীরের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন