33 C
Kolkata
Tuesday, May 19, 2026
spot_img

জ্বালানি সাশ্রয়ে কড়া পদক্ষেপ, ৭ দফা নির্দেশিকা জারি রাজ্যের

Aaj lndia Desk,কলকাতা: জ্বালানি সাশ্রয়ে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার (State Government)। বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রুখতে ৭ দফা নির্দেশিকা (7 Point Guidelines) জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সরকারি দফতর থেকে শুরু করে সাধারণ পরিষেবা সর্বত্রই এই নির্দেশ কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছে। বর্তমানে বিদ্যুতের চাহিদা, জ্বালানির ব্যয় বৃদ্ধি এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ।

রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কাজের ক্ষেত্রে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মিটিংয়ের ব্যবহার আরও বাড়াতে হবে। এতে অপ্রয়োজনীয় যাতায়াত কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে। একই সঙ্গে প্রয়োজন ছাড়া সরকারি সফর কমানো হবে।পরিবহণ ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পাবলিক ট্রান্সপোর্ট, কারপুলিং এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি কর্মীদেরও গণপরিবহণ ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন জ্বালানি খরচ কমবে, তেমনই দূষণও কমবে বলে আশা প্রশাসনের।

সরকারি অফিসগুলিতে বিদ্যুৎ ব্যবহারে কড়াকড়ি আনার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে আলো, এসি বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চালু না রাখার বার্তা দেওয়া হয়েছে। শক্তি সংরক্ষণে সচেতনতা বাড়াতেও বিশেষ প্রচারের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়াও কাগজের ব্যবহার কমিয়ে ই-অফিস ও ডিজিটাল পরিষেবার উপর জোর দেওয়া হচ্ছে। প্রশাসনের মতে, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে শুধু সময়ই বাঁচবে না, কাগজের অপচয়ও কমবে। পাশাপাশি স্থানীয় পণ্য ও স্বদেশি উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে নির্দেশিকায়।

সবশেষে বর্জ্য কমানো, রিসাইক্লিং বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার করার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। এই নির্দেশিকা কার্যকরভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ রক্ষাতেও বড় ভূমিকা নিতে পারে রাজ্য।

একনজরে

১) সরকারি কাজে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মিটিং বাড়ানোর নির্দেশ।

২) প্রয়োজন ছাড়া সরকারি সফর কমানোর উপর জোর রাজ্য সরকারের।

৩) পাবলিক ট্রান্সপোর্ট, কারপুলিং ও ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহ।

৪) সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয় ও শক্তি সংরক্ষণের নির্দেশ।

৫) কাগজের ব্যবহার কমিয়ে ই-অফিস ও ডিজিটাল পরিষেবা বাড়ানোর বার্তা।

৬) দেশীয় পণ্য ও স্বদেশি উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশিকা জারি।

৭) বর্জ্য কমানো, রিসাইক্লিং ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারে জোর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন