29.9 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

মমতার গাড়িতে জুতো-কাদা! ঘটনার পর আজ হালিশহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Aaj India Desk, কলকাতা: রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হালিশহর। মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলনেত্রী। তাঁর গাড়ি লক্ষ্য করে জুতো ও কাদা ছোড়ার অভিযোগ ওঠে। এমনকি, তাঁকে লক্ষ্য করে ‘চোর, চোর’ স্লোগানও দেওয়া হয়। এই ঘটনার পরই সোমবার হালিশহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

রবিবার হালিশহরে বিক্ষোভের মুখে মমতা

মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার হালিশহরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এলাকায় ঢুকতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশি নিরাপত্তায় তাঁকে বাড়ির সামনে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত মৃত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি তিনি।

বাড়ির বাইরে বিরজুর দাদার সঙ্গে কথা বলেন মমতা। তবে মৃতের স্ত্রী তাঁর সঙ্গে দেখা করেননি বলে জানা গিয়েছে। এরপর সেখান থেকে ফিরে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বিজেপির দিকে অভিযোগ, পাল্টা জবাব শুভেন্দুর

ঘটনার জন্য বিজেপি এবং বীজপুরের বিজেপি বিধায়কের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেই অভিযোগ সরাসরি খারিজ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিক্ষোভের ঘটনায় বিজেপির কোনও নেতা বা কর্মীকে দেখা যায়নি।

শুভেন্দুর আরও অভিযোগ, পুলিশকে আগে থেকে না জানিয়েই হালিশহরে পৌঁছেছিলেন মমতা। তিনি বলেন, মমতা জেড ক্যাটাগরির নিরাপত্তা পান এবং সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়নি। তাঁর দাবি, মৃতের পরিবার পুলিশের তদন্তের উপর আস্থা রাখছে।

আজই হালিশহরে যাচ্ছেন শুভেন্দু

রবিবারের ঘটনার পরই হালিশহরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সোমবার সকালেই সেখানে পৌঁছতে পারেন শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূলকর্মী বিরজু কেওতের বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তেজনার পর এবার মুখ্যমন্ত্রীর হালিশহর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন