29.9 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

আজ ধর্মতলায় মেগা মিছিল, সকাল থেকেই কড়া ট্রাফিক বিধি! দেখে নিন কোন রাস্তা বন্ধ

Aaj India Desk, কলকাতা: স্বাধীনতা দিবসের আগে কলকাতায় আজ, সোমবার ১০ অগস্ট, আয়োজিত হতে চলেছে বড়সড় ‘তিরঙ্গা যাত্রা’। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে রাজ্য সরকারের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এই বিশাল মিছিলকে কেন্দ্র করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

কোথা থেকে শুরু হবে মিছিল?

ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হবে এই দীর্ঘ তিরঙ্গা যাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, মিছিলে প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হতে পারে। ফলে সকাল থেকেই মধ্য কলকাতা ও ময়দান সংলগ্ন এলাকায় যান চলাচলে চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত?

ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী রেড রোড, কিংসওয়ে, কুইন্সওয়ে, আর আর অ্যাভিনিউ, মেয়ো রোড, খিদিরপুর রোড, প্লাসি গেট রোড ও ডাফরিন রোডে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউতেও বিধিনিষেধ থাকবে।

কোথায় গাড়ি পার্ক করা যাবে না?

মিছিলের কারণে একাধিক রাস্তায় সম্পূর্ণ পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। তালিকায় রয়েছে কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের নির্দিষ্ট অংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ।

পণ্যবাহী গাড়িতেও কড়া বিধিনিষেধ

মিছিলের সময়ে বিদ্যাসাগর সেতু, এজেসি বোস রোডের মৌলালি-হেস্টিংস অংশ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোডের একটি অংশ, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। LPG, CNG, পেট্রোল-তেল, অক্সিজেন, শাকসবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী যান চলাচল করতে পারবে।

বাড়তি সময় হাতে নিয়েই বেরোনোর পরামর্শ

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি ও ভিড়ের চাপ অনুযায়ী প্রয়োজন হলে আরও কয়েকটি সংযোগকারী রাস্তায় যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। তাই আজ ময়দান ও মধ্য কলকাতার দিকে যাঁদের যাতায়াত রয়েছে, তাঁদের বিকল্প রুট বেছে নেওয়া এবং হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন