23 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

বিরোধ ভুলে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে কংগ্রেস বিধায়ক! কী কথা হলো সার্কিট হাউসে?

Aaj India Desk, মুর্শিদাবাদ : রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে উন্নয়নের দাবিতে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে কংগ্রেস বিধায়ক মোতাব শেখ (Motab Sheikh)। সোমবার সকালে মুর্শিদাবাদের জঙ্গিপুর সার্কিট হাউসে মন্ত্রীর সঙ্গে দেখা করেন ফারাক্কার বিধায়ক। তবে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, তাঁর হাতে ছিল ফারাক্কার ১০টি ভাঙাচোরা রাস্তার তালিকা। গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবিতে মন্ত্রীর কাছে সরব হন তিনি। বৈঠকে কী কথা হল দু’জনের? রাস্তা সংস্কারে কি এবার মিলবে সমাধান?

ফারাক্কার বিভিন্ন গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে এদিন পঞ্চায়েতমন্ত্রীর কাছে হাজির হন মোতাব শেখ (Motab Sheikh)। তাঁর অভিযোগ, একাধিক গ্রামে বর্ষাকালে হাঁটুসমান কাদা জমে থাকে। ফলে সাধারণ মানুষের যাতায়াত থেকে শুরু করে কৃষিকাজ, সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়। চাষের ভ্যান, টোটো এমনকি অ্যাম্বুল্যান্স চলাচলেও বাধা সৃষ্টি হয় বলে দাবি বিধায়কের। তাঁর বক্তব্য, গ্রামের উন্নয়নের জন্য প্রথমেই যোগাযোগ ব্যবস্থা মজবুত করা জরুরি। রাস্তা ভালো না হলে গ্রামীণ অর্থনীতির উন্নয়নও বাধাপ্রাপ্ত হবে।

রাস্তা সংস্কারের দাবি নতুন নয়। গত ২ নভেম্বর এই সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে চিঠি দিয়েছিলেন মোতাব শেখ (Motab Sheikh)। সোমবার সেই দাবিপত্রই সরাসরি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের হাতে তুলে দেন তিনি।বিধায়কের দাবি, মন্ত্রী তাঁর সমস্ত বক্তব্য শুনেছেন। দ্রুত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

এদিন পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নিয়েও বক্তব্য রাখেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। জঙ্গিপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। তাঁরা বাড়ি ফিরতে শুরু করবেন বলেও আশাবাদী মন্ত্রী। ফারাক্কার গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে বলে মনে করছেন মোতাব শেখ। তাঁর আশা, মন্ত্রীর আশ্বাসের পর এবার রাস্তা সংস্কারের কাজ এগোবে এবং এলাকার উন্নয়নে গতি আসবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন