30.7 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

অভিষেকের জন্মদিনে কালীঘাটে সংঘর্ষের আগুন! ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মানে লালবাজার!

Aaj India Desk, কলকাতা : কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন পালনকে কেন্দ্র করে রাতের অশান্তির ঘটনায় তদন্ত জোরদার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার সকালে ধৃত তিনজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে, এই ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পুলিশকে হেনস্তা, সরকারি কাজে বাধা এবং পটুয়াপাড়ার মৃৎশিল্পীদের ক্ষয়ক্ষতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ

গত শুক্রবার রাতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশের সঙ্গে গোলমাল বাধে। পুলিশকে হেনস্তা করা হয়। এমনকী এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগও উঠেছে। ঘটনার তদন্তে মঙ্গলবার সকালে ধৃত তিনজনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকার ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। কড়া নিরাপত্তার মধ্যে চলে ঘটনার পুনর্নির্মাণ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই রাতে ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সিসিটিভি ফুটেজে নজর গোয়েন্দাদের

ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জেরা করে অশান্তিতে আরও কারা যুক্ত ছিলেন, তা জানার চেষ্টা চলছে। শুক্রবার রাতের ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে দুটি মামলা পুলিশের স্বতঃপ্রণোদিত। ঘটনার তদন্তভার লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে যাওয়ায় তদন্তের পরবর্তী পর্যায়ে আরও তথ্য সামনে আসতে পারে।

উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের দাবি, ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনই তাঁদের দলের কর্মী। অন্যদিকে সোমবার এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, পুলিশের উপর হামলা, হুমকি কিংবা সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, কাউকে ‘হিরো’ করতে চান না। এর অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই কালীঘাটের এই ঘটনায় চলছে পুলিশের তদন্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ এবং ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে অশান্তির পূর্ণাঙ্গ ছবি তুলে ধরার চেষ্টা চলছে। তবে এই তদন্তের ফলাফল নিয়ে বিশেষ সন্দিহান কালীঘাট তৃনমূল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন