31.9 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

সেবাশ্রয় কাণ্ডে নতুন মোড়, দায়ের হল আরও একটি FIR

Aaj India Desk,দক্ষিণ ২৪ পরগনার: ‘সেবাশ্রয় (‘Sebashraay) নিয়ে আরও এক প্রকল্পকে ঘিরে বিতর্ক আরও তীব্র হল। কোটি কোটি টাকার আর্থিক তছরুপ এবং সরকারি ওষুধের অপব্যবহারের অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগনার পারুলিয়া কোস্টাল থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এই অভিযোগের ফলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)- এর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এর সংখ্যা আরও বাড়ল।

অভিযোগে বলা হয়েছে, ‘সেবাশ্রয়’ প্রকল্পে ওষুধ কেনা ও বণ্টনের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামই নয়, তাঁর ব্যক্তিগত সহকারী (PA) সুমিত, জাহাঙ্গির, তৎকালীন জেলা শাসক (DM) এবং স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিকের নামও অভিযোগে করা হয়েছে।

অভিজিৎ দাস ববির দাবি, গত ১০ জুন দক্ষিণ ২৪ পরগনার সরিষার হিঞ্চাবেড়িয়া এলাকায় স্থানীয় বিজেপি কর্মীরা মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেন। খবর পেয়ে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওষুধের নমুনা সংগ্রহ করলেও এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি বলে অভিযোগ। তাঁর দাবি, উদ্ধার হওয়া ওষুধ ‘সেবাশ্রয়’ প্রকল্পের সঙ্গে যুক্ত এবং এই প্রকল্পের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাই পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত FIR রুজুর দাবি জানানো হয়েছে।

এর আগেও ‘সেবাশ্রয়’ প্রকল্পকে ঘিরে অনুমোদন ছাড়া স্বাস্থ্য শিবির পরিচালনা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের বেআইনি ব্যবহার, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ উঠেছিল। অভিযোগকারীদের দাবি, প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই স্বাস্থ্য শিবির পরিচালনা করা হয়েছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।

প্রশাসনের দাবি, ডায়মন্ড হারবারের ওই ‘সেবাশ্রয়’ প্রকল্পের কোনও সরকারি অনুমোদন বা লাইসেন্স ছিল না। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর তদন্ত শুরু করেছে এবং নবান্ন থেকেও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূল কংগ্রেসও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। এখন পুলিশ এই নতুন অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করে, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন