30 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

আরজি করের ছায়া ‘অজেয়া’-য়! শহরের বুকে ফের প্রতিবাদের সুর

Aaj India Desk, কলকাতা: আরজি কর-কাণ্ডের স্মৃতি এখনও তাজা। সেই আবহেই এবার পর্দায় আসছে ‘অজেয়া’। সোহিনী সরকারের নতুন এই সিরিজকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল সিরিজের প্রথম পোস্টার। সেখানেই গল্পের বিষয়বস্তু নিয়ে মিলেছিল বড় ইঙ্গিত। এবার সামনে এল বহু প্রতীক্ষিত অফিসিয়াল ট্রেলার। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই স্পষ্ট, দুই বছর আগে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নির্মম ঘটনার ছায়া রয়েছে এই সিরিজের গল্পে।

আগামী ২১ অগস্ট হইচই-এর পর্দায় মুক্তি পাবে ‘অজেয়া’। অয়ন চক্রবর্তীর পরিচালনায় তৈরি এই সিরিজে সোহিনী সরকার ছাড়াও অভিনয় করেছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, ইন্দ্রশীষ এবং সাগ্নিক। নির্যাতিতার চরিত্রে দেখা যাবে শিরিন পালকে।

গল্পের কেন্দ্রে রয়েছে মেডিকেল কলেজের এক তরুণী, যে প্রতিষ্ঠানের ভিতরে চলতে থাকা নানা অপরাধের বিরুদ্ধে সরব হতে চেয়েছিল। প্রতিবাদ করার পরই তার উপর নেমে আসে চরম নির্যাতন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। কিন্তু সেই মৃত্যুর পিছনে আসলে কারা? কেনই বা গোটা ঘটনার সঙ্গে ক্ষমতার প্রভাবের যোগ রয়েছে? ট্রেলার সেই প্রশ্নগুলিই সামনে এনেছে।

সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র এসিপি দামিনি সেন। অজেয়ার মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করে সে কি শেষ পর্যন্ত ন্যায়বিচার এনে দিতে পারবে, সেটাই গল্পের অন্যতম বড় প্রশ্ন।

গত ৯ অগস্ট অভয়ার মৃত্যুর দু’বছর পূর্ণ হয়েছে। সেই ঘটনার বিচার এখনও আইনি প্রক্রিয়ার মধ্যে থাকা অবস্থায় অগস্টেই মুক্তি পাচ্ছে ‘অজেয়া’। তবে শুধুমাত্র হত্যাকাণ্ড বা বিচারপ্রক্রিয়াকে ঘিরেই গল্প সীমাবদ্ধ থাকছে না। ট্রেলার থেকে ইঙ্গিত মিলেছে, অজেয়ার ব্যক্তিগত জীবন এবং তার জীবনের নানা অজানা দিকও উঠে আসবে সিরিজে।

বাস্তব ঘটনার আবহে তৈরি এই গল্পে কোন সত্য সামনে আসে এবং শেষ পর্যন্ত অজেয়ার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় কি না, তার উত্তর মিলবে ২১ অগস্ট সিরিজটি মুক্তি পাওয়ার পর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন